বকেয়া ডিএ মিলবে কি? জট কাটাতে এল বড় আপডেট!
বার্তা ডেস্কঃ
পঞ্চম পে কমিশনের বকেয়া মহার্ঘ ভাতা সংক্রান্ত মামলা সুপ্রিম কোর্টে বিচারাধীন থাকার মধ্যেই সামনে এসেছে এক নতুন তথ্য। সরকারি কর্মচারীরা বকেয়া ডিএ পেলেও, গ্রান্ট ইন এইড বা সরকার পোষিত প্রতিষ্ঠানের কর্মচারীরা এখনও তা থেকে বঞ্চিত রয়েছেন। এই পরিস্থিতিতে ইচ্ছা থাকা সত্ত্বেও ম্যানুয়াল সার্ভিস রেকর্ড এবং সঠিক হিসেব না থাকার কারণে রাজ্য সরকার তাৎক্ষণিকভাবে এই কর্মীদের বকেয়া ডিএ প্রদান করতে পারছে না বলে খবর পাওয়া গেছে।
এই জটিলতা কাটাতে রাজ্য সরকার সম্প্রতি গ্রান্ট-ইন-এড কর্মীদের জন্য একটি বিশেষ পোর্টাল চালু করেছে। সংশ্লিষ্ট দপ্তরগুলিকে কর্মীর সার্ভিস বুক এবং প্রাপ্য ডিএ-র হিসেব এই পোর্টালে জমা দিতে বলা হয়েছে। অর্থ দপ্তর সেই হিসেব পুঙ্খানুপুঙ্খভাবে খতিয়ে দেখে দ্রুত বকেয়া টাকা পরিশোধের ব্যবস্থা করবে। যদিও পোর্টাল চালুর ফলে পুরো প্রক্রিয়ায় গতি আসবে বলে মনে করা হচ্ছে, তবে বিপুল সংখ্যক কর্মী ও অবসরপ্রাপ্তদের সঠিক হিসেব সম্পন্ন করতে কিছুটা সময় প্রয়োজন।