আগস্টের শেষে সোনায় বড় স্বস্তি, আজ ২২ ও ২৪ ক্যারেটের দাম কত জানেন?
বার্তা ডেস্কঃ
অগাস্ট মাসের শেষের দিকে এসে অবশেষে স্বস্তির নিঃশ্বাস ফেললেন ক্রেতা ও স্বর্ণ ব্যবসায়ীরা। গত কয়েক দিন আগে সোনার দাম ১ লাখ টাকার গণ্ডি পার করে রেকর্ড গড়েছিল। তবে চলতি সপ্তাহের শেষভাগে এসে বাংলার বাজারে মূল্যবান এই ধাতুর দামে উল্লেখযোগ্য পতন লক্ষ্য করা গেছে। এর ফলে মধ্যবিত্ত থেকে শুরু করে সাধারণ মানুষের মুখে হাসি ফুটেছে, কারণ নাগালের মধ্যে ফিরছে পছন্দের গয়না কেনার সুযোগ।
আজ বাজারে ২২ ক্যারেট ১ গ্রাম হলমার্ক সোনার দাম ১৫,২৭০ টাকা এবং ১০ গ্রাম ১৫২,৭০০ টাকা। অন্যদিকে, ২৪ ক্যারেট ১ গ্রাম পাকা সোনার দাম ১৬,০৭০ টাকা এবং ১০ গ্রাম ১৬০,৭০০ টাকায় দাঁড়িয়েছে। পাশাপাশি রুপোর বাজারেও কিছুটা স্বস্তি মিলেছে, যেখানে ১ কেজি খুচরো রুপোর দাম ২৪৫,৪০০ টাকা। স্বর্ণ শিল্প বাঁচাও কমিটির ওয়ার্কিং প্রেসিডেন্ট সমর দে জানিয়েছেন, দাম কমলেও আগামী দিনে তা আবার বাড়তে পারে। তবে এই সাময়িক পতনে ক্রেতারা বেশ স্বস্তিতে আছেন।