টি-টোয়েন্টি নেতৃত্ব হারিয়ে ক্রিকেট ছাড়তে চেয়েছিলেন সূর্যকুমার!

বার্তা ডেস্কঃ

অধিনায়কত্ব হারিয়ে মানসিকভাবে ভেঙে পড়েছিলেন তারকা ক্রিকেটার সূর্যকুমার যাদব। বিসিসিআইয়ের আকস্মিক সিদ্ধান্তে হতবাক হয়ে প্রায় ৪০ থেকে ৫০ দিন ঘরের চার দেওয়ালের মধ্যে নিজেকে বন্দি রেখেছিলেন তিনি। ক্রিকেট কেরিয়ার চালিয়ে যাওয়া নিয়ে তাঁর মনে তৈরি হয়েছিল তীব্র সংশয়। এক সাক্ষাৎকারে তিনি জানান, বিশ্বকাপ জয় ও এশিয়া কাপ ট্রফি জেতানোর পরও তাঁকে যেভাবে দল থেকে সরিয়ে দেওয়া হয়, তা মেনে নেওয়া তাঁর পক্ষে অত্যন্ত কঠিন ছিল।

২০২৫ সাল থেকে ফর্মহীনতায় ভোগা সূর্যকুমারের ব্যাট সেভাবে না চলায় নির্বাচকরা ইংল্যান্ড সফরের আগে শ্রেয়স আইয়ারের হাতে দলের দায়িত্ব তুলে দেন। দীর্ঘ দেড় মাস মানসিক অবসাদের মধ্যে কাটলেও স্ত্রীর অনুপ্রেরণায় তিনি আবার ঘুরে দাঁড়ানোর শক্তি পান। নির্বাচকদের এই সিদ্ধান্তের প্রতি সম্মান জানিয়ে তিনি বলেন, দলের স্বার্থে তাঁরা যা ভালো মনে করেছেন তাই করেছেন। বর্তমানে সমস্ত হতাশা পেছনে ফেলে ফের মাঠে নামতে এবং দেশের হয়ে সেরাটা দিতে সম্পূর্ণ প্রস্তুত এই অভিজ্ঞ ব্যাটার।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *