আসন্ন দুর্গাপুজোয় আমিষ খাবার নিয়ে বিতর্ক তুঙ্গে!

বার্তা ডেস্কঃ

দুর্গাপুজোর আনন্দ মানেই বাঙালির কাছে ভুরিভোজ ও বাহারি খাওয়া-দাওয়া। তবে বিশ্ব হিন্দু পরিষদের একটি প্রস্তাবকে কেন্দ্র করে পুজোমণ্ডপের আশপাশে আমিষ খাবার বিক্রি ও খাওয়া নিয়ে সম্প্রতি সোশাল মিডিয়ায় নানা গুঞ্জন ছড়িয়ে পড়েছিল। অনেকে দাবি করেছিলেন, পুজোর দিনগুলোতে আমিষ খাওয়ার ওপর নিষেধাজ্ঞা জারি হতে পারে। কিন্তু সমস্ত জল্পনা উড়িয়ে দিয়ে বিশ্ব হিন্দু পরিষদের পক্ষ থেকে স্পষ্ট করা হয়েছে যে, তারা আমিষ বা নিরামিষ নিয়ে কোনওরকম নির্দেশিকা বা ফতোয়া জারি করেনি।

নবান্ন সূত্রে জানা গেছে, পুজোয় আমজনতার আমিষ খাবার খাওয়ার ওপর কোনো ধরনের নিষেধাজ্ঞা বা নির্দেশ চাপানোর কথা ভাবছে না রাজ্য সরকার। আগামী ৭ সেপ্টেম্বর মিলন মেলা প্রাঙ্গণে পুজো কমিটিগুলোর সঙ্গে বৈঠকে বসবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। ধারণা করা হচ্ছে, সেই বৈঠকে আমিষ খাবার সংক্রান্ত সরকারের অবস্থান তিনি আনুষ্ঠানিকভাবে স্পষ্ট করে দেবেন এবং নবমীর মাংস কিংবা দশমীর ইলিশে কোনও বাধা নেই বলে বিশেষ বার্তা দিতে পারেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *