জন্মাষ্টমীতে কলকাতায় মেট্রো বিভ্রাট, জানুন আপনার রুটের পরিস্থিতি!

বার্তা ডেস্কঃ

শ্রীকৃষ্ণের জন্মতিথি জন্মাষ্টমী উপলক্ষে মেট্রো যাত্রীদের জন্য গুরুত্বপূর্ণ ঘোষণা করল কলকাতা মেট্রো কর্তৃপক্ষ। আগামী ৪ সেপ্টেম্বর (শুক্রবার) জাতীয় ছুটি থাকায় ব্লু, গ্রিন ও ইয়েলো লাইনে মেট্রো পরিষেবা আংশিক কমানো হচ্ছে। সোমবার এক বিজ্ঞপ্তি জারি করে মেট্রো কর্তৃপক্ষের তরফে এই সিদ্ধান্তের কথা জানানো হয়েছে।

বিজ্ঞপ্তি অনুযায়ী, জন্মাষ্টমীর দিন মেট্রো চলাচলের সংখ্যায় যে পরিবর্তনগুলি আসছে:

  • ব্লু লাইন (দক্ষিণেশ্বর – শহিদ ক্ষুদিরাম): স্বাভাবিক দিনে ২৭২টি ট্রিপ চললেও, ওই দিন আপ ও ডাউন মিলিয়ে চলবে ২৫২টি মেট্রো।
  • গ্রিন লাইন (হাওড়া ময়দান – সল্টলেক সেক্টর ফাইভ): ২৩৬টির পরিবর্তে ওই দিন চলবে ২১২টি মেট্রো।
  • ইয়েলো লাইন (নোয়াপাড়া – নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দর): ওই দিন আপ ও ডাউন মিলিয়ে মোট ৯২টি মেট্রো চলাচল করবে।

ট্রেনের সংখ্যা কমলেও তিনটি লাইনেই প্রথম ও শেষ মেট্রো ছাড়ার সময়ে কোনো পরিবর্তন হচ্ছে না। দুটি মেট্রোর মধ্যকার সময়ের ব্যবধানও (ফ্রিকোয়েন্সি) একই থাকবে।

অন্যদিকে, পার্পল লাইন (জোকা – মাঝেরহাট) এবং অরেঞ্জ লাইন (কবি সুভাষ – বেলেঘাটা) রুটে জন্মাষ্টমীর দিন সময়সূচি ও পরিষেবা সম্পূর্ণ স্বাভাবিক থাকবে বলে জানিয়েছে মেট্রো কর্তৃপক্ষ।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *