বিয়েবাড়িতে মার্কিন মিসাইল হামলা, হরমুজ কি এবার ট্রাম্পের দখলে?
বার্তা ডেস্কঃ
মধ্যপ্রাচ্যে ফের ভয়াবহ যুদ্ধের আগুনে পুড়ল তেহরান। মঙ্গলবার রাতভর ইরানে তীব্র বিমান হানা চালিয়েছে আমেরিকা। দক্ষিণ ইরানের সিরিক এলাকায় একটি বিয়েবাড়িতে মার্কিন মিসাইল আছড়ে পড়ায় এক শিশুসহ পাঁচজনের মৃত্যু হয়েছে, আহত অন্তত ৬৫ জন। বাণিজ্যিক জাহাজে হামলার পালটা হিসেবে তেহরানসহ বিভিন্ন ঘাঁটিতে এই হামলা চালানো হয় বলে দাবি মার্কিন সেনার। এর জবাবে জর্ডন, বাহরাইন ও কুয়েতের মার্কিন ঘাঁটি লক্ষ্য করে একযোগে মিসাইল হামলা চালিয়েছে ইরানি সেনা।
এই রক্তক্ষয়ী সংঘাতের মাঝেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সাফ জানিয়ে দিয়েছেন, হরমুজ প্রণালীর দখল এখন পুরোপুরি আমেরিকার হাতে এবং ইরানের সঙ্গে কোনো শান্তিচুক্তির প্রশ্নই ওঠে না। ট্রুথ সোশালে দেওয়া এক বার্তায় তিনি দাবি করেন, ইরানের অর্থনীতি সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে। অন্যদিকে, এই নৃশংস হামলার তীব্র নিন্দা করে কড়া শাস্তির হুঁশিয়ারি দিয়েছে তেহরান। জোড়া হামলায় বিশ্ববাজারে ফের হু হু করে বাড়তে শুরু করেছে অশোধিত তেলের দাম।