বায়ুসেনার প্রথম বাঙালি নারী এয়ার ভাইস মার্শাল! অবিশ্বাস্য উচ্চতায় ইতিহাস গড়লেন তিনি
বার্তা ডেস্কঃ
ভারতীয় বায়ুসেনায় নতুন ইতিহাস গড়ে প্রথম মহিলা নন-মেডিক্যাল অফিসার হিসাবে এয়ার ভাইস মার্শাল পদে উন্নীত হলেন শক্তি শর্মা। মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬, এয়ার হেডকোয়ার্টার্সে অ্যাসিস্ট্যান্ট চিফ অফ দ্য এয়ার স্টাফ (এডুকেশন) পদে দায়িত্ব গ্রহণ করেন তিনি। এর মাধ্যমে দেশের প্রতিরক্ষা বাহিনীর ইতিহাসে এক অনন্য মাইলফলক রচিত হলো, যা নারীশক্তির অগ্রযাত্রাকে আরও এক ধাপ এগিয়ে দিল।
১৯৯৪ সালের ১৮ জুন বায়ুসেনার এডুকেশন ব্রাঞ্চে যোগ দেওয়ার পর দীর্ঘ তিন দশকেরও বেশি সময়ের কর্মজীবনে একাধিক গুরুত্বপূর্ণ দায়িত্ব সামলেছেন তিনি। প্রশিক্ষণ কেন্দ্র থেকে কমান্ড হেডকোয়ার্টার্স—সবক্ষেত্রেই নিজের দক্ষতার পরিচয় দিয়েছেন শক্তি শর্মা। বিশেষ করে আইআইটি কানপুর ও পুণে বিশ্ববিদ্যালয়ে ‘আইএএফ চেয়ারস অফ এক্সিলেন্স’ প্রতিষ্ঠায় তাঁর ভূমিকা ছিল অত্যন্ত প্রশংসনীয়। তাঁর এই ঐতিহাসিক পদোন্নতি দেশের সমগ্র নারীসমাজ ও প্রতিরক্ষা বাহিনীর জন্য এক গর্বের মুহূর্ত।