৬৪ দিনের অর্থবৃষ্টি! শুক্রের রাশি পরিবর্তনে ভাগ্য খুলবে এই ৪ রাশির

বার্তা ডেস্কঃ

জ্যোতিষশাস্ত্রে শুক্রকে সুখ, প্রেম, সৌন্দর্য এবং আর্থিক সমৃদ্ধির প্রতীক মনে করা হয়। বর্তমানে কন্যা রাশি ছেড়ে নিজের রাশি তুলায় প্রবেশ করছে শুক্র। নিজের ঘরে শুক্রের এই অবস্থান অত্যন্ত শক্তিশালী হওয়ায় তৈরি হচ্ছে ‘মালব্য রাজযোগ’। আগামী ৬৪ দিন শুক্র এই রাশিতেই বিরাজ করবে এবং ৩ অক্টোবর থেকে বক্রী হবে। এই বিশেষ যোগের ফলে বেশ কয়েকটি রাশির জীবনে ব্যাপক আর্থিক উন্নতির সম্ভাবনা রয়েছে।

জেনে নিন কোন কোন রাশি সবচেয়ে বেশি লাভবান হবে:

  • মেষ রাশি: সপ্তম ঘরে শুক্রের গোচরের ফলে দাম্পত্য জীবন ভালোবাসায় ভরে উঠবে। পার্টনারশিপ ব্যবসায় যুক্তরা অপ্রত্যাশিত লাভের মুখ দেখবেন। কর্মক্ষেত্রে কঠোর পরিশ্রমের উপযুক্ত দাম মিলবে এবং আর্থিক ভিত মজবুত হবে। তবে শরীরের প্রতি কিছুটা যত্নশীল হওয়া প্রয়োজন।
  • সিংহ রাশি: তৃতীয় ঘরে শুক্রের প্রভাবে জাতক-জাতিকাদের সামাজিক সম্মান ও প্রতিপত্তি বহুগুণ বৃদ্ধি পাবে। দীর্ঘদিনের আটকে থাকা কাজ এবার সাফল্যের মুখ দেখবে। বিপদে বা দরকারে বন্ধুদের পূর্ণ সমর্থন পাবেন। আর্থিক দিক থেকেও সময়টি অত্যন্ত শুভ।
  • কন্যা রাশি: দ্বিতীয় ঘরে শুক্র অবস্থান করায় এটি আর্থিক লাভের জন্য সেরা সময়। প্রতিপত্তি ও সচ্ছলতা দুই-ই বাড়বে। সম্পত্তি সংক্রান্ত কোনও আটকে থাকা জটিলতা দূর হবে। পাশাপাশি, নতুন চাকরিপ্রার্থীদের জন্যও দুর্দান্ত সুযোগ অপেক্ষা করছে।
  • ধনু রাশি: একাদশ ঘরে শুক্রের প্রবেশের ফলে আত্মবিশ্বাস তুঙ্গে থাকবে। আয়ের নতুন সুযোগ তৈরি হওয়ায় আর্থিক অবস্থার উন্নতি ঘটবে। বেকারদের নতুন চাকরি পাওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে এবং আয় বৃদ্ধির সব চেষ্টাই এই সময়ে সফল হবে।

এই চার রাশির পাশাপাশি, শুক্রের নিজস্ব রাশি তুলার জাতকদের জীবনও সুখ ও বিলাসে পরিপূর্ণ হয়ে উঠবে। কোথাও কোনও টাকা আটকে থাকলে তা এই সময়ে অনায়াসেই উদ্ধার হতে পারে এবং আচমকা অর্থলাভের প্রবল যোগ রয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *