দেড় লাখের দোরগোড়ায় সোনা! আজ কি মিলবে স্বস্তি? জানুন আজকের দর
September 3, 2026
বার্তা ডেস্কঃ
গত কয়েক মাস ধরেই দেশের বাজারে সোনার দাম লাগাতার ঊর্ধ্বমুখী। মাঝেমধ্যে দর কিছুটা কমলেও তা স্থায়ী হচ্ছে না; ফের লাফিয়ে বাড়ছে হলুদ ধাতুর দাম। পরিস্থিতি এমনই যে, ১০ গ্রাম সোনার দাম এখন প্রায় দেড় লাখ টাকার দোরগোড়ায়।
তবে এই লাগামহীন দাম বৃদ্ধির মাঝেই আজকের বাজারে দেখা গেল সামান্য পরিবর্তন। এক নজরে দেখে নিন দেশের বিভিন্ন শহরের ২২ ও ২৪ ক্যারেট সোনার (প্রতি ১ গ্রাম) আপডেট:
- কলকাতা: ২২ ক্যারেট — ১৩,৯৩৫ টাকা | ২৪ ক্যারেট — ১৫,২০২ টাকা
- দিল্লি: ২২ ক্যারেট — ১৩,৯৫০ টাকা | ২৪ ক্যারেট — ১৫,২১৭ টাকা
- মুম্বই: ২২ ক্যারেট — ১৩,৯৩৫ টাকা | ২৪ ক্যারেট — ১৫,২০২ টাকা
- চেন্নাই: ২২ ক্যারেট — ১৩,৯৩৫ টাকা | ২৪ ক্যারেট — ১৫,২০২ টাকা
- বেঙ্গালুরু: ২২ ক্যারেট — ১৩,৯৩৫ টাকা | ২৪ ক্যারেট — ১৫,২০২ টাকা
- হায়দরাবাদ: ২২ ক্যারেট — ১৩,৯৩৫ টাকা | ২৪ ক্যারেট — ১৫,২০২ টাকা
- আমেদাবাদ: ২২ ক্যারেট — ১৩,৯৪০ টাকা | ২৪ ক্যারেট — ১৫,২০৭ টাকা
- পাটনা: ২২ ক্যারেট — ১৩,৯৪০ টাকা | ২৪ ক্যারেট — ১৫,২০৭ টাকা
- লখনউ: ২২ ক্যারেট — ১৩,৯৫০ টাকা | ২৪ ক্যারেট — ১৫,২১৭ টাকা
বাজার বিশেষজ্ঞদের মতে, আন্তর্জাতিক বাজারের ওঠানামা এবং স্থানীয় চাহিদার ওপর ভিত্তি করেই প্রতিদিনের সোনার দর নির্ধারিত হচ্ছে। সামনেই উৎসবের মরশুম, আর তার আগেই সোনার এমন চড়া দামে স্বভাবতই কপালে চিন্তার ভাঁজ মধ্যবিত্তের।