কলকাতার রাজপথে কি ফিরছে ট্রাম? মেলবোর্ন মডেলে নতুন চমক!

বার্তা ডেস্কঃ

কলকাতার রাজপথে কি আবারও চেনা ছন্দে ফিরতে চলেছে ঐতিহ্যবাহী ট্রাম? আধুনিক ও উন্নত রূপে শহরের ট্রাম পরিষেবাকে পুনরুজ্জীবিত করতে এক ঐতিহাসিক উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার। সম্প্রতি পরিবহণ দফতরে আয়োজিত এক উচ্চপর্যায়ের বৈঠকে রাজ্য পরিবহণমন্ত্রীর সঙ্গে মুখোমুখি আলোচনায় বসেন কলকাতায় নিযুক্ত অস্ট্রেলিয়ার কনসাল জেনারেল বার্নার্ড লিঞ্চ এবং তাঁর প্রতিনিধি দল।

বিশ্বখ্যাত মেলবোর্ন শহরের ট্রাম মডেলকে ভিত্তি করে কলকাতায় আধুনিক ও দ্রুতগামী ট্রাম চালু এবং শহরের যানজট নিয়ন্ত্রণের নানা দিক নিয়ে আলোচনা হয় বৈঠকে। এই পরিকল্পনাকে বাস্তবে রূপ দিতে দেশের শীর্ষস্থানীয় সংস্থা ‘রাইটস’ (RITES)-কে দিয়ে একটি সম্ভাব্যতা সমীক্ষা চালানো হচ্ছে। চূড়ান্ত রিপোর্ট পাওয়ার পরই নেওয়া হবে পরবর্তী সিদ্ধান্ত। এছাড়া, এই মেগা প্রকল্পের টেন্ডার প্রক্রিয়ায় অস্ট্রেলীয় সংস্থাগুলিকেও অংশগ্রহণে উৎসাহিত করা হয়েছে। সব মিলিয়ে, এই নতুন উদ্যোগ কলকাতার গণপরিবহণে এক বিশাল পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *