অস্ট্রেলিয়ার ছোঁয়ায় ফিরছে কলকাতার ট্রাম, তিলোত্তমার বুকেই কি এবার আধুনিক গতির ছড়াছড়ি?

বার্তা ডেস্কঃ

কলকাতার ঐতিহ্যবাহী ট্রাম পরিষেবাকে সম্পূর্ণ নতুন ও আধুনিক রূপ দিতে বড়সড় পদক্ষেপ করল রাজ্য সরকার। শহরের গণপরিবহণ ব্যবস্থার সার্বিক উন্নয়ন এবং পরিবেশবান্ধব ট্রাম পরিষেবাকে পুনরুজ্জীবিত করার উদ্দেশ্যে কলকাতার পরিবহণ দফতরে এক উচ্চপর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে উপস্থিত ছিলেন রাজ্যের পরিবহণমন্ত্রী অর্জুন সিং এবং কলকাতায় নিযুক্ত অস্ট্রেলিয়ার কনসাল জেনারেল বার্নার্ড লিঞ্চসহ একটি উচ্চপর্যায়ের প্রতিনিধি দল। অস্ট্রেলিয়ার বিশ্বমানের মেলবোর্ন ট্রাম মডেলকে সামনে রেখে কলকাতার বুকে কীভাবে যানজটমুক্ত ও দ্রুতগামী ট্রাম পরিষেবা চালু করা যায়, তা নিয়ে উভয় পক্ষের মধ্যে দীর্ঘ আলোচনা হয়েছে।

পরিহণমন্ত্রী স্পষ্ট জানিয়েছেন যে ট্রাম ফিরিয়ে আনার এই পরিকল্পনা বাস্তবায়িত করতে ইতিমধ্যেই রাষ্ট্রায়ত্ত সংস্থা ‘রাইটস’কে দিয়ে একটি বিস্তৃত সম্ভাব্যতা সমীক্ষা চালানো হচ্ছে। চূড়ান্ত রিপোর্ট হাতে আসার পরেই পরবর্তী প্রশাসনিক পদক্ষেপ করা হবে। এছাড়া, এই পরিকাঠামো উন্নয়নে অস্ট্রেলীয় সংস্থাগুলি অংশ নিতে আগ্রহ প্রকাশ করায় তাদের ভবিষ্যৎ টেন্ডার প্রক্রিয়ায় অংশগ্রহণের আহ্বান জানানো হয়েছে। ঐতিহ্যের সঙ্গে আধুনিক প্রযুক্তির মেলবন্ধনে কলকাতার এই প্রাচীন পরিবহণ ব্যবস্থা কীভাবে নতুন রূপ নেয়, এখন সেটাই দেখার।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *