দেশ ছেড়ে লন্ডনে স্থায়ী কেন বিরাট-অনুষ্কা? ফাঁস হলো আসল রহস্য!

বার্তা ডেস্কঃ

ভারতের তারকা ক্রিকেটার বিরাট কোহলি এবং বলিউড অভিনেত্রী অনুষ্কা শর্মা কেন তাঁদের মূল বাসস্থান পরিবর্তন করে দীর্ঘ সময় ধরে লন্ডনে বসবাস করছেন, তা নিয়ে দীর্ঘদিন ধরেই জল্পনা চলছিল। সম্প্রতি চিকিৎসক শ্রীরাম নেনে এক সাক্ষাৎকারে এই তারকা দম্পতির বিদেশবাসের আসল কারণ প্রকাশ্যে এনেছেন। তাঁর দাবি, ভারতে অতিরিক্ত জনসমক্ষে থাকার কারণে বিরাট ও অনুষ্কার পক্ষে স্বাভাবিক জীবনযাপন করা আসাম্ভব হয়ে দাঁড়িয়েছিল। সন্তানদের কোলাহল ও অতিরিক্ত নজরদারি থেকে দূরে, একটি সাধারণ ও শান্তিপূর্ণ পরিবেশে বড় করতেই তাঁরা এই সিদ্ধান্ত নিয়েছেন।

ভারতে সেলিব্রিটি হিসেবে জীবন কাটানোর নানা জটিলতার কথাও উঠে এসেছে ওই আলোচনায়। সবসময় ক্যামেরার ফ্ল্যাশলাইট এবং ভক্তদের ভিড়ে ঘিরে থাকায় ব্যক্তিগত মুহূর্তগুলি উপভোগ করা কঠিন হয়ে পড়ে। উল্লেখ্য, ২০১৭ সালে বিবাহবন্ধনে আবদ্ধ হওয়ার পর এই দম্পতির দুই সন্তান রয়েছে। অতিরিক্ত প্রচারের আলো থেকে দূরে সন্তানদের স্বাভাবিক শৈশব উপহার দিতেই তাঁরা লন্ডনকে বেছে নিয়েছেন বলে জানা গিয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *