নোট তৈরিতে পশুর চর্বি! কোন কোন দেশে চলে এই অদ্ভুত প্রথা?

বার্তা ডেস্কঃ

ভারতসহ বিশ্বের একাধিক দেশের পলিমার বা প্লাস্টিকের মুদ্রায় পশুর চর্বি বা ট্যালো ব্যবহারের বিষয়টি নিয়ে বেশ আলোচনা রয়েছে। ২০১৭ সালে ব্রিটেনে পলিমার নোটে পশুর চর্বির উপস্থিতি নিয়ে ব্যাপক বিতর্ক ও জনরোষ তৈরি হয়েছিল। ধর্মীয় অনুভূতিতে আঘাত হানার অভিযোগ উঠলেও ব্যাংক অব ইংল্যান্ড জানিয়েছিল, পরিবেশগত এবং অর্থনৈতিক সীমাবদ্ধতার কারণে এই উপাদান পরিবর্তন করা সম্ভব নয়। ব্রিটেন ছাড়াও অস্ট্রেলিয়া, আমেরিকা, কানাডা, নিউজিল্যান্ড এবং সিঙ্গাপুরের মতো জনপ্রিয় দেশগুলোর পলিমার নোটেও পশুর চর্বির উপস্থিতি লক্ষ্য করা যায়।

মূলত পলিমার নোটে ব্যবহৃত ট্যালো বা পশুর চর্বি থেকে উৎপাদিত উপাদান মুদ্রার উৎপাদন প্রক্রিয়াকে সহজ করে তোলে। সরাসরি চর্বি ব্যবহার করা না হলেও এর রাসায়নিক রূপ উৎপাদনের সময় নোটের ঘর্ষণ উল্লেখযোগ্যভাবে হ্রাস করে। এটি প্রিন্টিং ও কাটিংয়ের সময় নোটগুলোকে মেশিনে কিংবা পরস্পরের সঙ্গে আটকে যাওয়া থেকে রক্ষা করে। এর মাধ্যমে মুদ্রার মসৃণ ও দক্ষ উৎপাদন নিশ্চিত করা হলেও, এর সাংস্কৃতিক ও ধর্মীয় প্রভাব নিয়ে বিতর্ক আজও অব্যাহত রয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *