টানা বৃষ্টিতে ভাসছে কলকাতা, কবে মুক্তি মিলবে এই জলযন্ত্রণা থেকে!

বার্তা ডেস্কঃ টানা বৃষ্টিতে ভাসছে কলকাতা! কবে মিলবে জলযন্ত্রণা থেকে মুক্তি?

দেশের বিভিন্ন প্রান্তে বৃষ্টির ঘাটতি থাকলেও টানা দ্বিতীয় দিনের ভারী বর্ষণে কার্যত জলমগ্ন হয়ে পড়েছে কলকাতা। শহরের প্রধান রাস্তা থেকে অলিগলি সর্বত্র জল জমে যাওয়ায় তীব্র যানজটে নাকাল হয়েছেন সাধারণ মানুষ। বুধবার আলিপুরে প্রায় ১২০ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে, যা অতি ভারী বৃষ্টির পর্যায়ে পড়ে। ফলে সকাল থেকে রাত পর্যন্ত শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কে যানবাহন শ্লথ থাকায় চরম ভোগান্তির শিকার হতে হয় শহরবাসীকে।

আবহাওয়া দফতর জানিয়েছে, উত্তর-পশ্চিম উত্তরপ্রদেশ থেকে বাংলাদেশ পর্যন্ত বিস্তৃত একটি সক্রিয় অক্ষরেখা এবং নিম্নচাপের প্রভাবে দক্ষিণবঙ্গে এই বৃষ্টির দাপট অব্যাহত রয়েছে। আকস্মিক এই আবহাওয়ার জেরে বৃহস্পতিবারও শহরজুড়ে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে বিজ্ঞানীদের পূর্বাভাস অনুযায়ী, আগামী শনিবারে অক্ষরেখাটি দুর্বল হয়ে উত্তর দিকে সরে গেলে আবহাওয়া পরিস্থিতির কিছুটা উন্নতি হতে পারে এবং বৃষ্টির হাত থেকে স্বস্তি মিলতে পারে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *