চিন কি বিশ্ব অর্থনীতি উল্টে দিতে চলেছে? রোবটের তাণ্ডবে কাঁপছে পৃথিবী!
বার্তা ডেস্কঃ
September 4, 202611:33 am
স্রেফ মানবাকৃতির যন্ত্রে আটকে না থেকে শিল্পক্ষেত্রে বিশেষায়িত রোবট ব্যবহারের মাধ্যমে বিশ্বজুড়ে নতুন বিপ্লব ঘটাচ্ছে বেজিং। আন্তর্জাতিক তথ্য বলছে, বর্তমানে চিনে চালু থাকা শিল্প-রোবটের সংখ্যা ২০ লাখ ছাড়িয়ে গেছে, যা জাপানকে বহু পেছনে ফেলে দিয়েছে। কারখানার উৎপাদন লাইন থেকে লজিস্টিকস হাব—সর্বত্র এই প্রযুক্তির ব্যবহার উৎপাদন সময় কমিয়ে মুনাফা বহুগুণ বাড়িয়ে দিচ্ছে।
প্রযুক্তির এই অভূতপূর্ব অগ্রগতির ফলে চিনা রোবট-শিল্পের বার্ষিক আয় ইতোমধ্যে ৩০০ বিলিয়ন আরএমবি বা ৪ লাখ ২১ হাজার কোটি টাকা অতিক্রম করেছে। শুধু রোবট আমদানি বা ব্যবহারেই সীমাবদ্ধ নয় দেশটি, বরং যন্ত্রাংশ উৎপাদন ও সফটওয়্যার উন্নয়নের মাধ্যমে একটি পূর্ণাঙ্গ স্বাবলম্বী বাস্তুতন্ত্র তৈরি করেছে। ওয়েল্ডিং, প্যাকেজিং এবং কাঁচামাল স্থানান্তরের মতো জটিল ও সুনির্দিষ্ট কাজগুলোতে এই রোবটগুলোর সফল প্রয়োগ বিশ্ব বাণিজ্যে চিনের আধিপত্য আরও সুদৃঢ় করছে।