ছানি কাটতে গিয়ে অন্ধত্ব, ভুক্তভোগীকে ৫ লাখ টাকা ক্ষতিপূরণের নির্দেশ হাইকোর্টের!

বার্তা ডেস্কঃ

সরকারি হাসপাতালে ছানি কাটতে গিয়ে চিরতরে দৃষ্টিশক্তি হারানোর ঘটনায় কড়া পদক্ষেপ নিল কলকাতা হাইকোর্ট। স্বাস্থ্য ব্যবস্থার চরম গাফিলতিতে ক্ষোভ প্রকাশ করে ভুক্তভোগী রোগীকে এককালীন ৫ লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়ার জন্য রাজ্য সরকারকে নির্দেশ দিয়েছে আদালত।

বিচারপতি শম্পা সরকার ও বিচারপতি অজয়কুমার গুপ্তর ডিভিশন বেঞ্চ সম্প্রতি এই নির্দেশিকা জারি করেন।

ঘটনার প্রেক্ষাপট: মামলার বিবরণ অনুযায়ী, ২০২৪ সালের জুন মাসে গার্ডেনরিচ মেটিয়াবুরুজ সুপার স্পেশালিটি হাসপাতালে ছানি অপারেশন করাতে যান গোবিন্দচন্দ্র দেবনাথ নামের এক ব্যক্তি। চিকিৎসকদের চরম অসতর্কতা ও অব্যবস্থাপনার কারণে সেই অস্ত্রোপচার ব্যর্থ হয় এবং তিনি চিরতরে অন্ধ হয়ে যান।

দীর্ঘ আইনি লড়াইয়ের পর হাইকোর্টের এই রায়ের মাধ্যমে ভুক্তভোগী পরিবার আর্থিক ক্ষতিপূরণ পেলেও, সরকারি হাসপাতালের পরিকাঠামো ও চিকিৎসকদের দায়িত্বজ্ঞানহীনতা নিয়ে ফের একবার বড়সড় প্রশ্নচিহ্ন তৈরি হলো।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *