ধ্বংসের দ্বারপ্রান্তে পৃথিবী, আমাদের অস্তিত্ব কি এখন হুমকির মুখে!

বার্তা ডেস্কঃ

পৃথিবীর গড় তাপমাত্রা ১.৫ ডিগ্রি সেলসিয়াস অতিক্রম করলেই বিশ্বজুড়ে ঘনিয়ে আসছে এক অভূতপূর্ব প্রাকৃতিক বিপর্যয়। রাষ্ট্রসংঘের পরিবেশ বিষয়ক সংস্থা UNEP-এর সাম্প্রতিক রিপোর্ট অনুযায়ী, অনিয়মিত বৃষ্টিপাত, দীর্ঘ খরা, ভয়াবহ বন্যা ও দাবানলের কারণে কৃষি উৎপাদন মারাত্মকভাবে ব্যাহত হতে পারে। এতে খাদ্যসংকট তীব্র হওয়ার পাশাপাশি বিশ্ব অর্থনীতি, পরিকাঠামো এবং মানুষের স্বাস্থ্য চরম ঝুঁকির মুখে পড়বে। বিশেষ করে ছোট দ্বীপরাষ্ট্র ও উপকূলীয় শহরগুলি সমুদ্রপৃষ্ঠের জলস্তর বৃদ্ধির কারণে অস্তিত্ব সংকটে পড়তে চলেছে।

পরিস্থিতি আরও জটিল করে তুলছে বরফের বিশাল স্তর গলে যাওয়া, অ্যামাজন বনাঞ্চল বিনাশ এবং আটলান্টিক মহাসাগরের সমুদ্রস্রোতের দ্রুত পরিবর্তন। অতিরিক্ত উষ্ণায়নের ফলে বায়ুমণ্ডলে গ্রিনহাউস গ্যাসের মাত্রা আশঙ্কাজনকভাবে বাড়বে, যা পরিবেশের সঙ্গে খাপ খাইয়ে নেওয়ার সাধারণ সক্ষমতাকেও কঠিন করে তুলবে। পারমাফ্রস্ট গলে ক্ষতিকর কার্বন নিঃসরণ এবং বনাঞ্চলে দাবানল বেড়ে গিয়ে পরিস্থিতি অবর্ণনীয় করে তুলতে পারে। বিজ্ঞানীদের মতে, জলবায়ুর এই বিপজ্জনক টিপিং পয়েন্ট বিশ্বজুড়ে দ্রুত ও দীর্ঘমেয়াদী ধ্বংসাত্মক পরিবর্তন ডেকে আনবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *