থালে গিজগিজ করছে পোকা! বিরাটির বিখ্যাত রেস্তোরাঁয় সরকারি হানা, চরম গাফিলতিতে তোলপাড়।

বার্তা ডেস্কঃ

উত্তর ২৪ পরগনার বিরাটিতে খাদ্য সুরক্ষা দফতরের আচমকা অভিযানে একটি সুপরিচিত রেস্তোরাঁর চরম অস্বাস্থ্যকর পরিবেশ ও গাফিলতি প্রকাশ্যে এসেছে। ফুড সেফটি অফিসারের নেতৃত্বে পরিচালিত এই বিশেষ পরিদর্শনে রেস্তোরাঁ চত্বরে স্বাস্থ্যবিধি লঙ্ঘনের একাধিক গুরুতর অভিযোগ পাওয়া গিয়েছে। বৈধ FSSAI লাইসেন্স প্রকাশ্যে না রাখা, পর্যাপ্ত আলো-বাতাসের অভাব এবং খাদ্য সুরক্ষার প্রাথমিক নিয়ম না মানায় দফতরের পক্ষ থেকে রেস্তোরাঁ কর্তৃপক্ষকে আনুষ্ঠানিক আইনি নোটিস ধরা হয়েছে।

সবচেয়ে আশঙ্কাজনক বিষয় হলো, রেস্তোরাঁজুড়ে পোকামাকড়ের অবাধ উপদ্রব সত্ত্বেও পেস্ট-কন্ট্রোলের কোনো সুব্যবস্থা ছিল না। এছাড়া কাঁচা ও রান্না করা খাবার একসঙ্গে ফেলে রাখা, খাবার ঠিকমতো ঢেকে না রাখা এবং ধুলোবালি থেকে সুরক্ষার ব্যবস্থা না করার মতো বড়মাপের খামতি ধরা পড়েছে। সাধারণ মানুষের স্বাস্থ্যের তোয়াক্কা না করে খাবার পরিবেশন করায় দফতরের এই কড়া পদক্ষেপে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *