বিমানে বোমার হুমকি, দমদম বিমানবন্দরে চরম আতঙ্ক!

বার্তা ডেস্কঃ

কলকাতা থেকে গোরক্ষপুরগামী ইন্ডিগো বিমানে বোমা আতঙ্কে তীব্র চাঞ্চল্য ছড়ালো নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দরে। বিমান উড্ডয়নের ঠিক আগে শৌচালয় থেকে উদ্ধার হয় একটি রহস্যময় সন্দেহজনক নোট, যেখানে বিমানে বোমা থাকার কথা লেখা ছিল। এই খবর জানাজানি হতেই যাত্রীদের মধ্যে চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে। তড়িঘড়ি সমস্ত যাত্রীকে নিরাপদ স্থানে নামিয়ে আনা হয় এবং বিমানটির উড্ডয়ন অনির্দিষ্টকালের জন্য স্থগিত রাখা হয়।

ঘটনার পরপরই নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয় পুরো বিমানটি। সিআইএসএফ জওয়ান, বম্ব স্কোয়াড এবং স্নিফার ডগ নিয়ে প্রতিটি কোণ তন্নতন্ন করে তল্লাশি শুরু করেছেন নিরাপত্তা কর্মীরা। এই কাণ্ডের পেছনে জড়িত থাকার সন্দেহে ইতিমধ্যেই এক যাত্রীকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। হঠাৎ এই বোমাতঙ্কের কারণে শেষ মুহূর্তে বিমান চলাচল বিঘ্নিত হওয়ায় বিমানবন্দরে চরম হয়রানি ও উৎকণ্ঠার শিকার হয়েছেন সাধারণ যাত্রীরা।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *