টলিউডের সুদিন ফেরাতে কী বড় ঘোষণা দিলেন মুখ্যমন্ত্রী!

বার্তা ডেস্কঃ

কলকাতা: টলিউডের সোনালী অতীত ফিরিয়ে আনতে বাজেট বরাদ্দ বৃদ্ধি থেকে শুরু করে প্রয়োজনে বিধানসভায় আইন পরিবর্তনের অভয় দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বৃহস্পতিবার নন্দনের একতারা মুক্তমঞ্চে মহানায়ক উত্তমকুলের জন্মশতবার্ষিকীর শুভ সূচনা অনুষ্ঠানে উপস্থিত হয়ে তিনি এই বার্তা দেন। রঞ্জিত মল্লিক, প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, দেব এবং জিতের মতো প্রথম সারির তারকাদের উপস্থিতিতে তিনি বলেন, বলিউডকে একসময় টেক্কা দেওয়া টলিউডকে আবারও সেই শীর্ষস্থানে পৌঁছে দিতে সরকার সব দিক থেকে পাশে থাকবে। অবকাঠামোগত উন্নয়ন, ছাড়পত্র বা আইন সংস্কার—ইন্ডাস্ট্রির অগ্রগতির জন্য যা যা প্রয়োজন, তা করতে রাজ্য সরকার সম্পূর্ণ প্রস্তুত।

একই মঞ্চ থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রশংসা করে তিনি জানান, সাম্প্রতিক ‘মন কী বাত’ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী পাঁচ মিনিটেরও বেশি সময় ধরে মহানায়ক উত্তমকুমার ও প্রবাদপ্রতিম সত্যজিৎ রায়কে নিয়ে আলোচনা করেছেন। পাশাপাশি, বাংলা থেকে কেউ অনুরোধ না করলেও জন্মশতবার্ষিকীর সকালে প্রধানমন্ত্রী নিজস্ব সোশ্যাল মিডিয়া থেকে শ্রদ্ধা জানিয়েছেন। মুখ্যমন্ত্রী স্পষ্ট জানান, মহানায়ক আজ কেবল তিলোত্তমায় সীমাবদ্ধ নন, বরং তাঁর খ্যাতি বিশ্বজুড়ে ছড়িয়ে পড়েছে। তাই টলিউডের সেই গৌরবময় ‘অমৃতকাল’ পুনরায় ফিরিয়ে আনাই এখন রাজ্য সরকারের প্রধান লক্ষ্য।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *