বেকার যুবকদের জন্য দারুণ সুখবর, আজই আবেদন করুন ‘যুবশক্তি ভরসা কার্ড’-এর জন্য!
বার্তা ডেস্কঃ
রাজ্যের বেকার যুবকদের আর্থিক স্বনির্ভরতা ও কর্মসংস্থানের সুযোগ তৈরি করতে বড় পদক্ষেপ নিতে চলেছে পশ্চিমবঙ্গ সরকার। পূর্ববর্তী ‘যুবশ্রী’ প্রকল্পের জায়গায় এবার আনুষ্ঠানিকভাবে চালু হতে যাচ্ছে নতুন ‘যুবশক্তি ভরসা কার্ড’ (Yuva Shakti Bharosa Card)। আগামী মাস থেকেই এর আবেদন প্রক্রিয়া শুরু হওয়ার জোরালো সম্ভাবনা রয়েছে। এই নতুন প্রকল্পে মাসিক ভাতার পরিমাণ দ্বিগুণ করে ৩,০০০ টাকা করার পাশাপাশি তরুণদের কেরিয়ার গঠনেও নানা অনুদানের ব্যবস্থা রাখা হয়েছে।
আবেদনের যোগ্যতা:
- শিক্ষাগত যোগ্যতা: আবেদনকারীকে ন্যূনতম মাধ্যমিক পাশ হতে হবে।
- বাসস্থান: প্রার্থীকে অবশ্যই পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে।
- বয়সসীমা: আবেদনকারীর বয়স ২১ থেকে ৪০ বছরের মধ্যে হওয়া বাধ্যতামূলক।
- কর্মসংস্থান: আবেদন করার সময় প্রার্থীকে সম্পূর্ণ বেকার থাকতে হবে।
(উল্লেখ্য, এই চারটির মধ্যে যেকোনো একটি শর্ত পূরণ না হলে যাচাইকরণের সময় আবেদনপত্র বাতিল হয়ে যেতে পারে।)
প্রয়োজনীয় নথিপত্র:
- রঙিন পাসপোর্ট সাইজ ছবি
- বৈধ পরিচয়পত্র (ভোটার কার্ড বা অন্যান্য)
- জন্ম শংসাপত্র
- মাধ্যমিকের মার্কশিট ও সার্টিফিকেট
- ব্যাংক অ্যাকাউন্টের বিবরণ (পাসবুক বা বাতিল চেক)
- একটি সক্রিয় মোবাইল নম্বর
আবেদন ও ভাতা পাওয়ার প্রক্রিয়া: অনলাইনে কীভাবে আবেদন করতে হবে এবং কবে থেকে নির্দিষ্ট পোর্টালে ফর্ম জমা নেওয়া শুরু হবে, সেই সংক্রান্ত অফিসিয়াল নির্দেশিকা খুব শীঘ্রই রাজ্য সরকারের পক্ষ থেকে প্রকাশ করা হবে। আবেদনপত্র জমা হওয়ার পর সংশ্লিষ্ট দপ্তর থেকে নথিগুলো যাচাই করা হবে। ভেরিফিকেশন সফল হলেই প্রতি মাসে ৩,০০০ টাকা সরাসরি উপভোক্তার ব্যাংক অ্যাকাউন্টে জমা হবে।