সরকারি হাসপাতালের রাতের বেহাল দশা, ব্যবস্থা বদলের আর্জি বিধায়কের!

বার্তা ডেস্কঃ

বাঁকুড়া: পর্যাপ্ত বেডের অভাবে হাসপাতালের মেঝে ও চাটাইয়ে শুয়ে চলছে রোগীদের চিকিৎসা। বাঁকুড়ার ইন্দাস ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের এই করুণ পরিকাঠামোর ছবি সরজমিনে খতিয়ে দেখতে রবিবার মাঝরাতে আচমকা হানা দিলেন স্থানীয় বিধায়ক নির্মল কুমার ধাড়া।

ইন্দাস ছাড়াও পার্শ্ববর্তী কোতুলপুর এবং পূর্ব বর্ধমানের খণ্ডঘোষ অঞ্চলের হাজার হাজার মানুষ চিকিৎসার জন্য এই স্বাস্থ্যকেন্দ্রের ওপর সম্পূর্ণ নির্ভরশীল। তবে দীর্ঘদিনের পরিকাঠামোগত সমস্যার কারণে সাধারণ মানুষকে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে। গভীর রাতে পরিদর্শনে এসে বিধায়ক চিকিৎসাধীন রোগী ও তাঁদের পরিবারের সঙ্গে কথা বলে চিকিৎসার প্রকৃত পরিস্থিতি বোঝার চেষ্টা করেন।

পরিদর্শন শেষে বিধায়ক জানান, চিকিৎসার মান বা স্বাস্থ্যকর্মীদের পরিষেবায় বড় কোনো ঘাটতি না থাকলেও বেডের তীব্র সংকট রয়েছে। বিপুল সংখ্যক রোগীর চাপে বাধ্য হয়েই মানুষকে মেঝেতে চিকিৎসা নিতে হচ্ছে। এই সমস্যার স্থায়ী সমাধানের জন্য তিনি হাসপাতালটিকে গ্রামীণ হাসপাতাল কিংবা সুপার স্পেশালিটি হাসপাতালে উন্নীত করার জোর দাবি জানিয়েছেন এবং দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার জন্য মুখ্যমন্ত্রী ও স্বাস্থ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেছেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *