পুজোয় ঘুরবেন? ভুলেও এই ১৩ রাস্তায় পা দেবেন না!

বার্তা ডেস্কঃ

দুর্গাপুজোকে কেন্দ্র করে কলকাতার পথঘাট সচল রাখা এবং জননিরাপত্তা সুনিশ্চিত করতে একাধিক গুরুত্বপূর্ণ বার্তা দেওয়া হয়েছে রাজ্য সরকারের পক্ষ থেকে। পুজো অনুদানের পাশাপাশি স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে—উৎসব পালিত হবে সাড়ম্বরে ও মনের মতো, তবে শহরের ১৩টি ব্যস্ততম প্রধান রাস্তায় যান চলাচল স্তব্ধ করে কোনওভাবেই পুজো আয়োজন করা যাবে না।

নবান্ন ও প্রশাসনের মতে, এটি সাধারণ মানুষের ওপর কোনও ‘বিধিনিষেধ’ নয়; বরং তিলোত্তমার এই বৃহৎ উৎসবকে নিরাপদ ও সুশৃঙ্খল রাখতে প্রশাসন, পুজো উদ্যোক্তা এবং আমজনতার যৌথ সহযোগিতা। দুর্গাপুজো যাতে নির্বিঘ্নে ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়, সে জন্য পুলিশ-প্রশাসনকে বিশেষ নির্দেশ দেওয়া হয়েছে।

যে ১৩টি প্রধান রাস্তায় যান চলাচল স্বাভাবিক রাখতে কড়াকড়ি থাকবে:

  • রেড রোড
  • জওহরলাল নেহরু রোড
  • স্ট্র্যান্ড রোড
  • খিদিরপুর রোড
  • বর্ধমান রোড
  • ডি. এল. খান রোড
  • হসপিটাল রোড
  • ক্যাথিড্রাল রোড
  • নির্মল চন্দ্র রোড
  • লেনিন সরণি
  • বি. বি. গাঙ্গুলি স্ট্রিট
  • পার্ক সার্কাস কানেক্টর
  • প্রিন্স আনোয়ার শাহ রোড

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *