কৌশিকী অমাবস্যায় তারাপীঠ যাত্রীদের জন্য সুখবর, বিশেষ ট্রেনের ঘোষণা!

বার্তা ডেস্কঃ

কৌশিকী অমাবস্যা উপলক্ষে তারাপীঠে পুণ্যার্থীদের ভিড় সামলাতে হাওড়া-রামপুরহাট রুটে বিশেষ ট্রেন ও অতিরিক্ত কামরা যুক্ত করার সিদ্ধান্ত নিয়েছে পূর্ব রেল। আগামী ১০ থেকে ১৩ সেপ্টেম্বর পর্যন্ত এই বিশেষ ট্রেন চলাচল করবে।

বিশেষ ট্রেনের সময়সূচি (১০ – ১৩ সেপ্টেম্বর):

  • হাওড়া থেকে রওনা: দুপুর ১২টা ৫০ মিনিট (রামপুরহাট পৌঁছবে বিকেল ৫টা ৩০ মিনিটে)।
  • রামপুরহাট থেকে রওনা: সন্ধ্যা ৬টা ৪৫ মিনিট (হাওড়ায় পৌঁছবে রাত ১১টা ৪৫ মিনিটে)।

অতিরিক্ত কামরার ব্যবস্থা: যাত্রীদের স্বাচ্ছন্দ্যের কথা মাথায় রেখে একাধিক নিয়মিত ট্রেনে সাধারণ দ্বিতীয় শ্রেণির (General 2nd Class) অতিরিক্ত কামরা জোড়া হচ্ছে:

  • কবিগুরু এক্সপ্রেস: ৯ থেকে ১৩ সেপ্টেম্বর (হাওড়া-জামালপুর) এবং ১০ থেকে ১৪ সেপ্টেম্বর (জামালপুর-হাওড়া) একটি অতিরিক্ত কামরা থাকবে।
  • শহিদ ও গণদেবতা এক্সপ্রেস: ৯ থেকে ১৩ সেপ্টেম্বর হাওড়া-রামপুরহাট শহিদ এক্সপ্রেস এবং হাওড়া-আজিমগঞ্জ গণদেবতা এক্সপ্রেসে (উভয় অভিমুখে) একটি করে অতিরিক্ত কামরা থাকবে।
  • বিশেষ দ্রষ্টব্য: ১১ সেপ্টেম্বর কৌশিকী অমাবস্যার মূল তিথিতে অতিরিক্ত ভিড়ের আশঙ্কায় হাওড়া-রামপুরহাট-হাওড়া শহিদ এক্সপ্রেসে মোট ২টি অতিরিক্ত দ্বিতীয় শ্রেণির কামরা যুক্ত করা হবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *