ভারতের স্টার্টআপ জগতে মহাবিপ্লব, ইউনিকর্ন হওয়ার দৌড়ে ১১০টি কোম্পানি!
বার্তা ডেস্কঃ
September 9, 202611:33 am
ভারতের স্টার্টআপ ইকোসিস্টেমে এক নতুন সাফল্যের সূচনা হয়েছে। ‘এএসকে প্রাইভেট ওয়েলথ হুরুন ইন্ডিয়া চিতা ইনডেক্স ২০২৬’-এর সাম্প্রতিক রিপোর্ট অনুযায়ী, আগামী দিনে ইউনিকর্ন (১ বিলিয়ন ডলার বা তার বেশি মূল্যায়ন) হওয়ার দৌড়ে রয়েছে দেশের এমন ১১০টি সম্ভাবনাময় স্টার্টআপ। ২০২১ সালে এই সূচকটি চালুর সময় সংস্থা সংখ্যা ছিল মাত্র ৫৪টি; যা পাঁচ বছরের ব্যবধানে ১০৪ শতাংশ বৃদ্ধি পেয়ে এক নতুন রেকর্ড গড়েছে।
অর্থনৈতিক শক্তি ও কর্মসংস্থান
তালিকায় স্থান পাওয়া এই ১১০টি ‘চিতা’ স্টার্টআপের সম্মিলিত বাজার মূল্য ৩ লক্ষ কোটি টাকা ছাড়িয়ে গেছে। বর্তমানে প্রতিটি কো ম্পা নির গড় মূল্যায়ন প্রায় ২,৮২০ কোটি টাকা এবং এই খাতে প্রত্যক্ষভাবে কাজ করছেন ১ লক্ষ ১০ হাজারেরও বেশি কর্মী।
নতুন প্রযুক্তির দাপট
চিরাচরিত ফিনটেক বা সফটওয়্যার (SaaS) খাতের পাশাপাশি বর্তমানে ভারতীয় স্টার্টআপে প্রভাব বিস্তার করছে কৃত্রিম বুদ্ধিমত্তা (AI), বৈদ্যুতিক যানবাহন (EV), ক্লিন-টেক, প্রতিরক্ষা এবং মহাকাশ গবেষণার মতো ক্ষেত্রগুলি। এ বছর নতুন যুক্ত হওয়া ৪৩টি কো ম্পা নির মধ্যে ‘ব্লু এনার্জি মোটরস’, ‘ম্যাটার’, ‘রিভার মোবিলিটি’-র মতো ইভি প্রস্তুতকারক সংস্থা এবং ‘ধ্রুবা স্পেস’ ও ‘দিগন্তারা’-র মতো স্পেসটেক প্রতিষ্ঠান বিশেষভাবে উল্লেখযোগ্য।
‘চিতা’ স্টার্টআপ বলতে কী বোঝায়?
হুরুন রিসার্চ ইনস্টিটিউটের সংজ্ঞা অনুযায়ী, যে সব স্টার্টআপের বর্তমান মূল্যায়ন ২০০ থেকে ৫০০ মিলিয়ন ডলারের মধ্যে এবং আগামী পাঁচ বছরের মধ্যে যাদের ‘ইউনিকর্ন’ হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে, তাদের ‘চিতা’ ক্যাটাগরিতে রাখা হয়।
বিশেষজ্ঞদের মতে, আগামী তিন বছরের মধ্যে এই উদীয়মান সংস্থাগুলির একটি বড় অংশ ইউনিকর্নে পরিণত হয়ে ভারতের সামগ্রিক অর্থনৈতিক বৃদ্ধিতে বিরাট বিপ্লব ঘটাবে।