পুজোর আগেই সুখবর! মিলবে অ্যাডভান্স বেতন ও ২০% অতিরিক্ত ডিএ!
September 10, 2026
বার্তা ডেস্কঃ
September 10, 202610:34 am
দুর্গাপুজোর আগেই রাজ্য সরকারি কর্মচারীদের জন্য এল বিরাট সুখবর। উৎসবের মরশুমে অগ্রিম (অ্যাডভান্স) বেতনের সঙ্গেই মিলতে চলেছে অতিরিক্ত ২০ শতাংশ মহার্ঘ ভাতা (ডিএ)। এর ফলে কর্মচারীদের মোট ডিএ-র পরিমাণ ১৮ শতাংশ থেকে বেড়ে একলাফে দাঁড়াচ্ছে ৩৮ শতাংশে।
অর্থ দপ্তরের অডিট শাখার জারি করা বিজ্ঞপ্তি অনুযায়ী, আগামী ১ অক্টোবর থেকেই মূল বেতনের ৩৮ শতাংশ হারে এই বর্ধিত ডিএ কার্যকর হবে। পুজোর ছুটির আগেই কর্মচারীদের অ্যাকাউন্টে এই বাড়তি অর্থ পৌঁছে দেওয়া হবে বলে জানানো হয়েছে।
কারা পাবেন এই সুবিধা?
- রাজ্য সরকারের সমস্ত পদমর্যাদার কর্মচারী।
- সরকারি সাহায্যপ্রাপ্ত শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষাকর্মী।
- পঞ্চায়েত, পুরসভা ও পুরনিগমের কর্মী।
- বিভিন্ন স্ট্যাটিউটরি বডি ও সরকারি সংস্থার কর্মী।
- রাজ্য সরকারের পেনশনভোগী ও পারিবারিক পেনশনভোগীরাও সমান হারে ডিয়ারনেস রিলিফ (ডিআর) পাবেন।
পুজোর মুখে এই সিদ্ধান্তে রাজ্য সরকারি কর্মী ও পেনশনভোগীদের মুখে চওড়া হাসির রেখা।