কৌশিকী অমাবস্যার এই বিশেষ রাত কি আপনার ভাগ্য বদলে দেবে!
বার্তা ডেস্কঃ
September 10, 202612:33 pm
ভাদ্র মাসের পরম পবিত্র কৌশিকী অমাবস্যা আজ। তারাপীঠ মহাশ্মশান থেকে শুরু করে রাজ্যজুড়ে মা তারার ভক্ত ও সাধকদের মধ্যে চরম উন্মাদনা। বিশ্বাস করা হয়, এই বিশেষ রাতে মা তারা তাঁর সন্তানদের ডাকে অত্যন্ত দ্রুত সাড়া দেন।
কখন শুরু অমাবস্যা ও পূজার মূল ‘শুভ মুহূর্ত’? পঞ্জিকা অনুযায়ী, ১০ সেপ্টেম্বর বৃহস্পতিবার সকাল ১০টা ১ মিনিটে অমাবস্যা তিথি শুরু হয়েছে, যা থাকবে ১১ সেপ্টেম্বর শুক্রবার সকাল ৮টা ৫০ মিনিট পর্যন্ত। তবে সাধক ও পন্ডিতদের মতে, জপ, ধ্যান এবং মনস্কামনা পূরণের জন্য সবচেয়ে ফলদায়ী সময় হল আজ রাত ১২টা থেকে ১১ সেপ্টেম্বর ভোর পর্যন্ত। এই বিশেষ সময়টিকে ‘তারা রাত্রি’ বা ‘সিদ্ধি রাত্রি’ বলা হয়।
ঘরে বসেই যেভাবে মিলবে মা তারার কৃপা: কাজের ব্যস্ততা বা ভিড়ের কারণে তারাপীঠে যেতে না পারলেও চিন্তার কিছু নেই। এই পুণ্য লগ্নে বাড়িতেই একটি লাল কাপড়ের আসনে মা তারার ছবি বা মূর্তি স্থাপন করুন। লাল জবা ফুল নিবেদন করে প্রদীপ জ্বালান এবং একাগ্র মনে জপ ও ধ্যান করুন। ধর্মীয় বিশ্বাস বলে, এই রাতে মায়ের আরাধনা করলে যাবতীয় ভয়, সংকট ও নেতিবাচক শক্তি দূর হয় এবং জীবনের সমস্ত ইচ্ছা পূরণ হয়।
কৌশিকী অমাবস্যার পৌরাণিক ও ঐতিহাসিক প্রেক্ষাপট: পুরাণ মতে, অত্যাচারী অসুর শুম্ভ ও নিশুম্ভকে বধ করতে দেবী পার্বতীর কৃষ্ণকোষ থেকে পরমাসুন্দরী দেবী ‘কৌশিকী’র জন্ম হয়েছিল এই তিথিতেই। অন্যদিকে, তারাপীঠের শ্বেতশিমূলতলায় মহাশ্মশানে এই বিশেষ রাতেই সিদ্ধিলাভ করেছিলেন মহাসাধক বামাক্ষ্যাপা।
হাতে রয়েছে আর মাত্র কয়েক ঘণ্টা! জীবনের সমস্ত বাঁধা কাটাতে আজ রাতের এই অলৌকিক মুহূর্তটিকে কাজে লাগিয়ে ভক্তিভরে সেরে নিন মা তারার আরাধনা।