বঙ্গোপসাগরে নতুন বিপদ, মৎস্যজীবীদের জন্য জারি লাল সতর্কতা!
September 22, 2026
বার্তা ডেস্কঃ
September 22, 20269:14 am
উৎসবের মরশুম শুরুর আগেই রাজ্যে ফের বৃষ্টির ভ্রূকুটি! বঙ্গোপসাগর ও আন্দামান সাগরে ঘনীভূত নিম্নচাপের জেরে আজ মঙ্গলবার থেকেই আবহাওয়া বদলাতে চলেছে। হাওয়া অফিস জানিয়েছে, মঙ্গলবার থেকে শনিবার পর্যন্ত উত্তর ও দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ-সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
দক্ষিণবঙ্গের আবহাওয়া Update:
- সকালে আকাশ পরিষ্কার থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে মেঘলা হবে আকাশ।
- দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামে ভারী বৃষ্টির সম্ভাবনা।
- বৃষ্টির পাশাপাশি ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে।
কলকাতায় বৃষ্টির পূর্বাভাস ও মৎস্যজীবীদের সতর্কবার্তা:
- তিলোত্তমায় সকাল থেকেই মেঘলা আকাশ দেখা যাবে। দুপুরের পর বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি এবং ঝোড়ো হাওয়ার পূর্বাভাস রয়েছে।
- নিম্নচাপের প্রভাবে সমুদ্র উত্তাল থাকবে। তাই মৎস্যজীবীদের আগামী শুক্রবার পর্যন্ত সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে এবং যারা ইতিমধ্যেই সমুদ্রে রয়েছেন, তাঁদের দ্রুত উপকূলে ফিরে আসার পরামর্শ দেওয়া হয়েছে।
উত্তরবঙ্গের আবহাওয়া Update:
- নিম্নচাপের প্রভাবে উত্তরবঙ্গের পাহাড়ি ও সমতলের জেলাগুলিতে আজ থেকেই বৃষ্টি বাড়বে।
- দার্জিলিং, কালিম্পং, কোচবিহার, আলিপুরদুয়ার, উত্তর দিনাজপুর ও সিকিমে ভারী বৃষ্টির সম্ভাবনা।
- জলপাইগুড়িতে অতি ভারী বৃষ্টির কমলা সতর্কতা জারি করা হয়েছে। সঙ্গে ৩০-৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়া ও বজ্রপাতের সম্ভাবনা রয়েছে।
পুজোর কেনাকাটার মাঝে হঠাৎ এই আবহাওয়া বদল রাজ্যবাসীর চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে। তাই বাইরে বেরোনোর আগে ছাতা ও রেইনকোট সাথে রাখা জরুরি!