যোগনিদ্রা ভেঙে বিষ্ণুর আশীর্বাদ! কাদের জীবনে ফিরছে রাজযোগের সৌভাগ্য?
বার্তা ডেস্কঃ
September 23, 20261:18 pm
পবিত্র পরিবর্তিনী একাদশীতে পাতাললোকে যোগনিদ্রায় থাকা শ্রীবিষ্ণু পাশ ফিরেছেন বলে ধর্মীয় বিশ্বাস। শাস্ত্র ও জ্যোতিষ দুই বিচারেই এই সময়টি অত্যন্ত তাৎপর্যপূর্ণ। কারণ একাদশীর পরেই আকাশে তৈরি হয়েছে দুর্লভ গ্রহের মেলা!
সম্প্রতি মঙ্গল কর্কট রাশিতে প্রবেশ করায় বৃহস্পতির সঙ্গে তার যুতির ফলে তৈরি হয়েছে শক্তিশালী নীচভঙ্গ রাজযোগ। পাশাপাশি বুধ ও বৃহস্পতির লাভদৃষ্টি যোগ, রবি যোগ এবং সুকর্মা যোগ সক্রিয় রয়েছে। এর সাথে যুক্ত হয়েছে কন্যা রাশিতে সূর্য ও বুধের মিলনে তৈরি বুধাদিত্য রাজযোগ। এই বিরল যোগের প্রভাবে আগামী অক্টোবর মাস থেকেই ভাগ্য খুলতে চলেছে ৫ রাশির।
মা লক্ষ্মীর কৃপায় কার কপাল চমকাবে? তালিকায় আপনার রাশি রয়েছে কি না দেখে নিন:
১. বৃষ রাশি অক্টোবর মাসটি বৃষ রাশির জাতকদের জন্য আশীর্বাদস্বরূপ হতে চলেছে। দীর্ঘদিন ধরে আটকে থাকা অর্থ হাতে পাওয়ায় আর্থিক সংকট অনেকটাই কেটে যাবে। কর্মক্ষেত্রে উন্নতির স্পষ্ট সম্ভাবনা রয়েছে। পরিবারের কাছের মানুষদের সাথে মানসিক শান্তিতে দিন কাটবে।
২. কর্কট রাশি আপনার রাশিতে মঙ্গল ও বৃহস্পতির যুতি তৈরি করায় সুফল দেবে ‘নীচভঙ্গ রাজযোগ’। দীর্ঘদিন ধরে কাজের গতি থমকে থাকলে তা এবার দ্রুততা পাবে। সঠিক লক্ষ্যে এগোলে নতুন অর্থ উপার্জনের দরজা খুলে যেতে পারে।
৩. কন্যা রাশি কন্যা রাশিতে সূর্য ও বুধের অবস্থানের কারণে গড়ে উঠেছে অত্যন্ত শুভ ‘বুধাদিত্য রাজযোগ’। জ্যোতিষশাস্ত্র মতে, ব্যবসা ও কর্মক্ষেত্রে বড় সাফল্য ও ধনলাভের জন্য এই যোগ সেরা। নিজের যোগ্যতা প্রমাণের সেরা সময় এটি। আত্মবিশ্বাসের সাথে বড় সিদ্ধান্ত নিতে পারেন।
৪. মকর রাশি মকর রাশিতে চন্দ্রের অবস্থান এবং তার উপর বৃহস্পতির শুভ দৃষ্টির কারণে কর্মজীবন ও অর্থভাগ্য চাঙ্গা হবে। তবে নতুন বিনিয়োগের সিদ্ধান্ত নেওয়ার আগে ভালোভাবে চিন্তাভাবনা করা প্রয়োজন। সঠিক পরিকল্পনা আপনাকে বড় অঙ্কের লাভ এনে দিতে পারে।
৫. ধনু রাশি ধনু রাশির জাতকদের দক্ষতা ও জ্ঞান বৃদ্ধি পাবে, যা কর্মক্ষেত্রে বিশাল সুবিধা এনে দেবে। অর্থনৈতিক পরিস্থিতির দৃশ্যমান উন্নতি ঘটবে। দীর্ঘদিন ধরে ঝুলে থাকা সরকারি বা ব্যক্তিগত কাজগুলো শেষ হওয়ায় চাপ হালকা হবে।