রাজনৈতিক প্রাসঙ্গিকতা কি তবে বামদের সাথে মমতার নতুন সমীকরণ!
September 28, 2026
বার্তা ডেস্কঃ
September 28, 20268:53 am
কুণাল ঘোষের ওপর আক্রমণের তীব্র নিন্দা জানিয়ে এটিকে অনভিপ্রেত বলেছেন সিপিএম নেতা সুজন চক্রবর্তী। বই প্রকাশ অনুষ্ঠানে তিনি অভিযোগ করেন, রাজ্যে বিরোধীদের ওপর আক্রমণ নিত্যদিনের ঘটনা। অন্যদিকে, সিপিএম নেতা এম এ বেবিকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ফোন করা প্রসঙ্গে সিপিএম রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম কটাক্ষ করে জানান, নিজেদের রাজনৈতিক প্রাসঙ্গিকতা বোঝাতেই বাম নেতৃত্বের সঙ্গে যোগাযোগ করছেন।