PhonePe-GPay লেনদেনে কি বাড়তি টাকা? ১ অক্টোবরের আগেই বড় সিদ্ধান্ত নিতে চলেছে সুপ্রিম কোর্ট!
বার্তা ডেস্কঃ
September 28, 20269:30 am
ভারতে ইউপিআই (UPI) লেনদেনকারী কোটি কোটি মানুষ ও ব্যবসায়ীদের জন্য আজকের দিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। ১ অক্টোবর থেকে ২,০০০ টাকার বেশি পি২এম (Person-to-Merchant) লেনদেনে ০.৪% এমডিআর (MDR) চার্জ বসানোর কেন্দ্র সরকারের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে যে জনস্বার্থ মামলা দায়ের করা হয়েছিল, আজ সোমবার তার চূড়ান্ত সিদ্ধান্ত আসতে পারে।
আসলে মামলাটি কী নিয়ে? সম্প্রতি কোনো রূপ স্বচ্ছতা বা জনমত যাচাই ছাড়াই ২,০০০ টাকার বেশি ব্যালেন্সের কেনাকাটায় ০.৪% MDR আরোপের নির্দেশ দেয় কেন্দ্র। এই নিয়মকে অসামঞ্জস্যপূর্ণ দাবি করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছেন ব্যবসায়ীরা। তাদের দাবি, কোনোভাবেই এই চার্জ বসানো যাবে না এবং অবিলম্বে তা সম্পূর্ণ মকুব করতে হবে।
MDR চার্জ আসলে কী? সাধারণ মানুষের পকেট কাটবে কি? এমডিআর (Merchant Discount Rate) হলো এমন এক ফি, যা ডিজিটাল মাধ্যমে পেমেন্ট প্রসেস করার বিনিময়ে মার্চেন্ট বা ব্যবসায়ীদের কাছ থেকে কেটে নেওয়া হয়।
তবে সাধারণ গ্রাহকদের জন্য রয়েছে বড় স্বস্তি— এই MDR চার্জ কোনোভাবেই সাধারণ ক্রেতার পকেট থেকে যাবে না। উদাহরণস্বরূপ, আপনি যদি কোনো দোকান থেকে ৫,০০০ টাকার কেনাকাটা করে UPI-এর মাধ্যমে পেমেন্ট করেন, তবে ০.৪% হারে ২০ টাকা অতিরিক্ত চার্জ দোকানদার বা ব্যবসায়ীর অ্যাকাউন্ট থেকে কাটা যাবে, গ্রাহকের থেকে নয়।
এক নজরে সরকারের বর্তমান নিয়ম ও নির্দেশিকা:
- P2P লেনদেন সম্পূর্ণ ফ্রি: এক ব্যক্তির অ্যাকাউন্ট থেকে অন্য ব্যক্তির অ্যাকাউন্টে (Person-to-Person) টাকা পাঠানো সম্পূর্ণ বিনামূল্যে থাকছে।
- ছোট ব্যবসায়ীদের স্বস্তি: ২,০০০ টাকা পর্যন্ত লেনদেনে (P2M) মার্চেন্টদের কোনো এমডিআর চার্জ দিতে হবে না।
- বিপদের মুখে বড় লেনদেন: ২,০০০ টাকার বেশি ডিজিটালি গ্রহণ করলেই ব্যবসায়ীদের দিতে হতে পারে ০.৪% শতাংশ চার্জ।
১ অক্টোবর থেকেই এই নতুন চার্জ লাগু হতে চলেছে নাকি ব্যবসায়ীদের আবেদনে সাড়া দিয়ে সুপ্রিম কোর্ট এতে স্থগিতাদেশ দেবে— সেদিকেই এখন নজর গোটা দেশের।