১ অক্টোবর থেকে UPI পেমেন্টে বড় পরিবর্তন, আপনার পকেটে কি পড়বে প্রভাব?
বার্তা ডেস্কঃ
September 28, 202610:00 am
দেশের কোটি কোটি ডিজিটাল পেমেন্ট ব্যবহারকারী এবং ছোট-বড় ব্যবসায়ীদের জন্য ২৮ সেপ্টেম্বর অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দিন। PhonePe, Google Pay বা PayTM-এর মাধ্যমে টাকা দেওয়া-নেওয়ার ক্ষেত্রে ১ অক্টোবর থেকে নতুন নিয়ম চালু হওয়ার কথা। তবে কেন্দ্র সরকারের সিদ্ধান্ত অনুযায়ী ২০০০ টাকার বেশি লেনদেনে ব্যবসায়ীদের ওপর ০.৪% MDR (Merchant Discount Rate) চার্জ বসানোর প্রক্রিয়াকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে পিটিশন দায়ের হয়েছে। আজই সেই মামলার গুরুত্বপূর্ণ নির্দেশ আসতে পারে সর্বোচ্চ আদালত থেকে।
MDR চার্জ আসলে কী এবং এটি কীভাবে কাজ করবে? সহজ ভাষায়, যখন কোনও গ্রাহক কিউআর কোড স্ক্যান করে বা ইউপিআই মারফত দোকানদারকে টাকা দেন, তখন সেই লেনদেন প্রসেস করার বিনিময়ে ব্যাঙ্কিং ও পেমেন্ট সার্ভিস প্রোভাইডারদের একটি নির্দিষ্ট ফি দিতে হয়। একেই বলা হয় MDR চার্জ।
গ্রাহকদের পকেট থেকে কি টাকা কাটবে? একদমই না! আমজনতার জন্য স্বস্তির বিষয় হলো—এই MDR ফি গ্রাহকদের দিতে হবে না। উদাহরণস্বরূপ, আপনি যদি কোনো দোকানে ৫,০০০ টাকার কেনাকাটা করে UPI-তে পেমেন্ট করেন, তবে ০.৪% হিসেবে ২০ টাকা এমডিআর চার্জ কাটা যাবে বিক্রেতা বা ব্যবসায়ীর অ্যাকাউন্ট থেকে, আপনার থেকে নয়।
কেন্দ্রীয় নির্দেশিকা অনুযায়ী বর্তমান নিয়ম:
- P2P (ব্যক্তি থেকে ব্যক্তি): বন্ধু বা আত্মীয়দের টাকা পাঠানোর ক্ষেত্রে (P2P ট্রান্সফার) টাকার পরিমাণ যাই হোক না কেন, তা সম্পূর্ণ বিনামূল্যে থাকবে।
- ক্ষুদ্র লেনদেন (P2M): ২,০০০ টাকা পর্যন্ত পণ্য কিনে দোকানে UPI পেমেন্ট করলে কোনো চার্জ লাগবে না।
- ২,০০০ টাকার বেশি লেনদেন: দোকানদারদের ২,০০০ টাকার উপরের কেনাকাটায় ০.৪% চার্জ দিতে হবে।
তবে জনমত যাচাই ও সঠিক আইনি সুরক্ষা ছাড়া ব্যবসায়ীদের ওপর এই চাপ তৈরি করা নিয়ে বিতর্ক তৈরি হয়েছে। আজ সুপ্রিম কোর্ট এই চার্জ স্থগিত বা বাতিল করে নাকি ১ অক্টোবর থেকেই তা কার্যকর রাখতে বলে—সেদিকেই তাকিয়ে দেশের গোটা ডিজিটাল পেমেন্ট ব্যবস্থা।