বাতিল হচ্ছে ১.৫৮ কোটি রেশন কার্ড, আপনারটি কি সুরক্ষিত?
September 29, 2026
বার্তা ডেস্কঃ
September 29, 20264:24 pm
প্রায় ১.৫৮ কোটি সুবিধাভোগীর রেশন কার্ড সাময়িকভাবে নিষ্ক্রিয় করার প্রস্তুতি নিচ্ছে কেন্দ্রীয় সরকার। মূলত গত ছয় মাস ধরে যেসব কার্ডে রেশন তোলা হয়নি, সেগুলোকে চিহ্নিত করতেই এই বড় পদক্ষেপ নেওয়া হচ্ছে।
পাবলিক ডিস্ট্রিবিউশন সিস্টেম (PDS) থেকে ভুয়ো, মৃত বা অযোগ্য সুবিধাভোগীদের ছাঁটাই করাই এই সিদ্ধান্তের মূল উদ্দেশ্য। তবে কার্ড ফের সক্রিয় করতে ই-কেওয়াইসি ও ফিল্ড ভেরিফিকেশন সম্পন্ন করার জন্য তিন মাস সময় পাবেন গ্রাহকরা।