শিবাজী পার্কে বিশাল প্রতিবাদ, জ্ঞানেশ কুমারের অপসারণ চাই!
বার্তা ডেস্কঃ
September 29, 20262:53 pm
মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে অবিলম্বে পদচ্যুত করার দাবিতে এবার সোশ্যাল মিডিয়ায় সরব হলেন সামাজিক কর্মী অভিজিৎ দীপকে। গণমাধ্যমের মাধ্যমে এক বিশেষ বার্তা দিয়ে তিনি তাঁদের প্রতিবাদ কর্মসূচির নির্দিষ্ট স্থান ও সময় আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেন। তাঁর ডাক অনুযায়ী, আগামী ২ অক্টোবর বিকেল ৪টে থেকে মুম্বইয়ের ঐতিহাসিক শিবাজী পার্কে এই বিশাল প্রতিবাদ বিক্ষোভ ও সমাবেশ আয়োজিত হতে চলেছে।
জনগণকে যোগ দেওয়ার বিশেষ আহ্বান অভিজিৎ দীপকের বার্তা অনুযায়ী, প্রধান নির্বাচন কমিশনারকে তাঁর পদ থেকে অপসারিত করার এই লড়াইয়ে সমাজের সব স্তরের মানুষকে একজোট হওয়ার আহ্বান জানানো হয়েছে। ঐতিহাসিক শিবাজী পার্কের এই প্রতিবাদ সভাকে কেন্দ্র করে ইতিমধ্যেই স্থানীয় রাজনীতি ও সাধারণ মানুষের মধ্যে ব্যাপক জল্পনা ছড়িয়েছে। নির্বাচন কমিশনের নিরপেক্ষতা ও ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে এই কর্মসূচি আন্দোলনকে আরও গতি দেবে বলেই মনে করছেন বিশ্লেষকরা।
প্রতিবেদক: বর্তমান ঠাকুর।