জ্ঞানেশ কুমার কাণ্ডে সুপ্রিম কোর্টের নজিরবিহীন পদক্ষেপ!
September 29, 2026
বার্তা ডেস্কঃ
September 29, 20266:56 pm
মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবির মধ্যেই তাঁর বিরুদ্ধে দায়ের হওয়া আবেদন দ্রুত শুনতে রাজি হয়েছে সুপ্রিম কোর্ট। প্রধান বিচারপতি সূর্য কান্তের নেতৃত্বাধীন বেঞ্চে আগামী সপ্তাহে শুরু হবে এই বহুল চর্চিত মামলার শুনানি।
সংবিধানের ৩২৪ অনুচ্ছেদ ও ২০২৩ সালের আইন লঙ্ঘন করে এসআইআর (SIR) প্রক্রিয়ায় তিনি একক সিদ্ধান্ত নিয়েছেন বলে অভিযোগ উঠেছে। ‘দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস’-এর প্রতিবেদনের পর এই ইস্যুতে দেশজুড়ে প্রবল রাজনৈতিক আলোড়ন সৃষ্টি হয়েছে এবং বিরোধীরা তাঁর পদত্যাগে অনড় রয়েছেন।