আমাদের অফিস নয়, তবে বেস্ট অফ লাক! বিজয়ের দলের বার্তায় তোলপাড়।
বার্তা ডেস্কঃ
September 30, 202610:15 am
পূর্ব বর্ধমানে অভিনেতা তথা ‘তামিলাগা ভেটরি কাজাগম’ (TVK) প্রধান বিজয়-এর শাখা কার্যালয় খোলা নিয়ে রাজ্যজুড়ে শুরু হয়েছে জল্পনা। অবশেষে সেই বিতর্কের অবসান ঘটিয়ে বিষয়টি পুরোপুরি স্পষ্ট করল টিভিকে শীর্ষ নেতৃত্ব।
এক বিবৃতিতে জানানো হয়েছে, পশ্চিমবঙ্গে খোলা এই দলীয় অফিসের সঙ্গে বিজয়ের মূল দল TVK-র কোনো প্রত্যক্ষ বা পরোক্ষ সংযোগ নেই। অর্থাৎ এটি দলের অফিসিয়াল পার্টি অফিস নয়। তবে বাংলায় তাঁর বিপুল ভক্ত ও অনুগামীদের ভালোবাসাকে সম্মান জানিয়ে উদ্যোগী শুভাকাঙ্ক্ষীদের ‘বেস্ট অফ লাক’ ও শুভেচ্ছা জানিয়েছেন বিজয়।
কী ঘটেছিল পূর্ব বর্ধমানে? গত ২৭ সেপ্টেম্বর পূর্ব বর্ধমানে একদল অনুগামী ধুমধাম করে TVK-র শাখা অফিস উদ্বোধন করেন। তাঁদের দাবি ছিল, তামিলনাড়ুর শীর্ষ নেতৃত্ব থেকেই বাংলায় সংগঠন শুরুর বার্তা এসেছে। স্থানীয় অনুগামীদের দাবি, রাজ্যে ইতিমধ্যেই ৫ হাজারের বেশি সমর্থক রয়েছে এবং সোশ্যাল মিডিয়া ও সামাজিক কর্মসূচির মাধ্যমে তারা সংগঠন বিস্তার করতে চান।
TVK নেতৃত্বের বক্তব্য:
- আঞ্চলিক ফোকাস: TVK মুখপাত্র স্পষ্ট জানিয়ে দিয়েছেন, এই মুহূর্তে তামিলনাড়ুর বাইরে অন্য কোনো রাজ্যে দল বিস্তার করার কোনো অফিসিয়াল পরিকল্পনা তাঁদের নেই। সম্পূর্ণ মনোযোগ তামিলনাড়ু শাসনের ওপর।
- অনুগামীদের অভিনন্দন: পার্টি অফিসটি স্বঘোষিত হলেও, বাংলা থেকে বিজয়ের রাজনৈতিক যাত্রাকে সমর্থন জানানোর জন্য পশ্চিমবঙ্গের ভক্তদের ধন্যবাদ জানানো হয়েছে।
দক্ষিণ থেকে বাংলায় বিজয়ের প্রভাব: মে মাসে তামিলনাড়ু বিধানসভা নির্বাচনে অভূতপূর্ব সাফল্যের পর থেকেই বিজয়ের এই রাজনৈতিক সংগঠনের জনপ্রিয়তা দক্ষিণ ভারতের গণ্ডি পেরিয়ে অন্যান্য রাজ্যেও পৌঁছতে শুরু করেছে। কেরালার পর এবার বাংলায় অনুগামীরা নিজ উদ্যোগে দলীয় কার্যালয় তৈরি করেন। তবে বাংলায় নির্বাচনে অংশ নেওয়ার বিষয়টি পুরোপুরি নির্ভর করছে দলের কেন্দ্রীয় সিদ্ধান্তের ওপর।