ফের কংগ্রেসে শঙ্করসিংহ বাঘেলা, তুঙ্গে রাজনীতির জল্পনা!
September 30, 2026
বার্তা ডেস্কঃ
September 30, 202610:16 am
গুজরাটের প্রাক্তন মুখ্যমন্ত্রী শঙ্করসিংহ বাঘেলা ফের কংগ্রেস দলে যোগ দিতে প্রস্তুত। রাজ্যে ভারতীয় জনতা পার্টির (বিজেপি) শাসনকে পরাস্ত ও ক্ষমতাচ্যুত করতেই তাঁর এই প্রত্যাবর্তন বলে তিনি স্পষ্ট জানিয়েছেন।
তবে দলে ফেরার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে কংগ্রেস নেতা রাহুল গান্ধীর সঙ্গে বৈঠকের পর। ২০১৭ সালে দল ছাড়া এই বর্ষীয়ান নেতা প্রায় এক দশক পর পুনরায় কংগ্রেসে ফিরতে চলায় গুজরাটের রাজনৈতিক অলিন্দে শুরু হয়েছে প্রবল চর্চা।