২০২৯-এর লোকসভা, রাহুলই কি জোটের মুখ? অধীরের মন্তব্যে তুঙ্গে জল্পনা!

বার্তা ডেস্কঃ

দিল্লিতে আয়োজিত বিরোধী ‘ইন্ডি’ জোটের বৈঠকে কংগ্রেস নেতৃত্বের প্রাধান্য এবং তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতি নতুন রাজনৈতিক সমীকরণের জন্ম দিয়েছে। এই প্রেক্ষাপটে ২০২৯ সালের সাধারণ নির্বাচনে রাহুল গান্ধীর নেতৃত্ব এবং তাঁর সম্ভাব্য প্রধানমন্ত্রী পদপ্রার্থিত্বকে বিরোধী শিবির মেনে নিচ্ছে কি না, তা নিয়ে তীব্র প্রশ্ন তুলেছেন প্রদেশ কংগ্রেসের প্রাক্তন সভাপতি অধীররঞ্জন চৌধুরী। তাঁর কটাক্ষ, রাজ্যে রাজনৈতিক পরাজয়ের পরই দিল্লির দরবারে অবস্থান বদল করতে বাধ্য হয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। যদিও রাহুল গান্ধীর নেতৃত্ব মেনে নেওয়া প্রসঙ্গে সরাসরি কোনও মন্তব্য না করে বিষয়টি এড়িয়ে গেছেন তৃণমূলনেত্রী।

বৈঠকে মূলত নির্বাচন কমিশনের ভূমিকা এবং মুখ্য নির্বাচন কমিশনারের পদত্যাগের দাবিকে কেন্দ্র করে তীব্র আন্দোলন গড়ে তোলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে এই মঞ্চ থেকেই বিজেপি সরকারের বিরুদ্ধে তীব্র আক্রমণ শানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যে রাজনৈতিক হিংসা ও ভয়ের পরিবেশ তৈরি করার অভিযোগ তুলে তিনি জানান, স্বৈরাচারী মনোভাবের কারণে মানুষের স্বাধীনভাবে চলাফেরা করা আসাম্ভব হয়ে পড়েছে। একই সঙ্গে, ভোটার তালিকা থেকে কোটি কোটি নাম বাদ দেওয়ার ষড়যন্ত্র চলছে অভিযোগ করে নির্বাচন কমিশনকে নিশানা করেছেন তিনি।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *