সুদীপকে নিয়ে বিস্ফোরক দাবি, কুণালকে পাশে বসিয়ে কী বললেন স্ত্রী নয়না?

বার্তা ডেস্কঃ

তৃণমূল বিধায়ক কুণাল ঘোষের ওপর বেলেঘাটায় হওয়া হাতুড়ি হামলার নেপথ্যে এনসিপিআই নেতা সুদীপ বন্দ্যোপাধ্যায়ের হাত রয়েছে বলে দাবি করেছিল বিজেপি। তবে সেই দাবি নস্যাৎ করে কুণালকে পাশে বসেই কড়া বার্তা দিলেন সুদীপের স্ত্রী তথা বিধায়ক নয়না বন্দ্যোপাধ্যায়। যৌথ সাংবাদিক বৈঠকে তিনি জানান, রাজনৈতিক মতপার্থক্য থাকলেও সুদীপ এমন জঘন্য হিংসার পথ বেছে নিতে পারেন না। বরং আসল অপরাধীরা নিজেদের আড়াল করতেই এটিকে ‘তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব’ তকমা দিচ্ছে। কুণাল ঘোষও স্পষ্ট করেন, দল ছাড়ার কারণে সুদীপের রাজনৈতিক বিরোধিতা চালিয়ে গেলেও, তৃণমূলে থাকা নয়নার বিরুদ্ধে তাঁর কোনো ক্ষোভ নেই।

অন্যদিকে, এই হামলায় পুলিশের চূড়ান্ত নিষ্ক্রিয়তার অভিযোগ তুলে ক্ষোভ প্রকাশ করেছেন কুণাল। তাঁর অভিযোগ, শহরে এমন ভয়াবহ ঘটনার পরও পুলিশ বয়ান রেকর্ড করেনি বা অভিযুক্তদের ধরেনি। পাশাপাশি সোশ্যাল মিডিয়ায় তিনি জানান, রাজ্য মানবাধিকার কমিশনে এই হামলার শুনানিতে তলব করা হলেও বেলেঘাটা ও কালীঘাট থানার ওসি উপস্থিত হননি। ইমেলে তাঁদের এই গরহাজিরাকে গভীর ‘ষড়যন্ত্রের ইঙ্গিতবাহী’ বলে তোপ দেগেছেন তিনি। কমিশনও পুলিশের এই আচরণকে ‘অগ্রহণযোগ্য’ বলে কড়া বার্তা দিয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *