মাঝ আকাশে পাইলটদের হাতাহাতি, ইজরায়েলগামী বিমানে চরম আতঙ্ক!

বার্তা ডেস্কঃ

দুবাই থেকে তেল আভিভের উদ্দেশে রওনা দেওয়া ফ্লাই দুবাইয়ের একটি যাত্রীবাহী বিমানে হঠাৎ হাইজ্যাকের বিপদ সঙ্কেত আসায় তীব্র চাঞ্চল্য ছড়ায়। ১৮০ জন যাত্রী বিশিষ্ট এই উড়ানটি থেকে এমারজেন্সি অ্যালার্ট পাওয়ার পরই দ্রুত পদক্ষেপ গ্রহণ করে ইজরায়েল। সম্ভাব্য পরিস্থিতি মোকাবিলায় ইজরায়েলি সেনা ফাইটার জেট প্রস্তুত করার পাশাপাশি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে জরুরি বৈঠকে বসেন। তবে মাঝ আকাশ থেকেই আচমকা বিমানটির রুট পরিবর্তন করে সেটিকে সৌদি আরবের দিকে ঘুরিয়ে দেওয়া হয়।

পরবর্তীতে ইজরায়েলের প্রধানমন্ত্রীর দফতর নিশ্চিত করে যে, বাস্তবে কোনও হাইজ্যাকের ঘটনা ঘটেনি এবং বিমানটি সৌদি আরবের তাবুক বিমানবন্দরে নিরাপদে অবতরণ করেছে। এক ইজরায়েলি আধিকারিকের দাবি, ককপিটের ভেতরে পাইলটরা নিজেদের মধ্যে হাতাহাতিতে জড়িয়ে পড়ার কারণেই এই হাইজ্যাক অ্যালার্ট বা বিপদবার্তা পাঠানো হয়েছিল। তবে ফ্লাই দুবাই সংস্থার পক্ষ থেকে সঙ্কেত পাঠানোর প্রকৃত কারণ নিয়ে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি, তারা কেবল সকল যাত্রীর নিরাপদে অবতরণের বিষয়টি নিশ্চিত করেছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *