দেশজুড়ে কি তবে এবার এনআরসি, উত্তপ্ত বিতর্কের মাঝেই বড় সিদ্ধান্ত!

বার্তা ডেস্কঃ

বিতর্কের আবহেই দেশজুড়ে জাতীয় নাগরিক পঞ্জি বা এনআরসি বাস্তবায়নের পক্ষে সওয়াল করল আরএসএস। সংঘের প্রচার প্রমুখ সুনীল আম্বেকর জানিয়েছেন, দেশের ঐক্য, সুরক্ষা এবং জনবিন্যাসের সঠিক ভারসাম্য বজায় রাখতে দেশব্যাপী এনআরসি অত্যন্ত জরুরি। দিল্লিতে একটি গ্রন্থ প্রকাশ অনুষ্ঠানে তিনি স্পষ্ট করেন, পার্শ্ববর্তী দেশ থেকে ধর্মীয় নিপীড়নের শিকার হয়ে আসা মানুষদের নাগরিকত্ব দিতে এবং ভোটার তালিকার ভুল সংশোধন করতে এই পদক্ষেপ প্রয়োজন। সীমান্তবর্তী জেলাগুলিতে জনবিন্যাসের পরিবর্তন নিয়ে প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর উদ্বেগের কথা স্মরণ করিয়ে দিয়ে তিনি জানান, এই পরিবর্তন মোকাবিলার অন্যতম প্রধান হাতিয়ারই হল এনআরসি।

এনআরসি কার্যকর করতে গিয়ে আইনি জটিলতা বা বিরোধিতা আসতে পারে তা স্বীকার করে নিয়ে হলেও পিছপা হতে নারাজ সংঘ পরিবার। আম্বেকর জানান, আইনি বাধাগুলো আলোচনার মাধ্যমেই সমাধান করা সম্ভব, তবে কেবল রাজনৈতিক উদ্দেশ্যে কাউকে দেশের নাগরিকত্ব দেওয়া মেনে নেওয়া যায় না। এসআইআর বিতর্কের মধ্যেই আরএসএসের এই অবস্থান স্পষ্ট করে দিচ্ছে যে, দেশের সুরক্ষায় এনআরসি ও অভিন্ন দেওয়ানি বিধির পথেই এগোতে চায় তারা।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *