২ মিনিটে আসছি, টিভিতে হাত দেবেন না! অফিসকর্মীর ছদ্মবেশে ঘরে ঢুকে কী করল চোর?

বার্তা ডেস্কঃ

কেবল অফিসের কর্মচারী সেজে বাড়িতে ঢুকে অভিনব কেপমারির শিকার হলেন লেকটাউনের এক গৃহবধূ। ২৫ সেপ্টেম্বর সন্ধ্যা সাড়ে ৬টা নাগাদ এক অপরিচিত যুবক টিভির কানেকশন চেক করার অজুহাতে তাঁর বাড়িতে ঢোকে। কানেকশন ঠিক করার নাম করে গৃহবধূর কাছ থেকে একটি সোনার চুড়ি চেয়ে নেয় সে। এরপর চতুরতার সঙ্গে চুড়িটি টিভির পিছনে রাখার ভান করে বলে, “২ মিনিটে আসছি, টিভিতে হাত দেবেন না, বার্স্ট হতে পারে!” এই বলে চম্পট দেয় ওই যুবক।

দীর্ঘক্ষণ পর যুবকের কোনো খোঁজ না পেয়ে কেবল অফিসে ফোন করেন ওই গৃহবধূ। সেখান থেকে জানানো হয়, কাউকেই পাঠানো হয়নি। সন্দেহ হওয়ায় টিভির পিছনে পরীক্ষা করে দেখা যায় চুড়িটি নেই। প্রতারিত হয়েছেন বুঝতে পেরে লেকটাউন থানায় লিখিত অভিযোগ দায়ের করেন অভিযোগকারিণী। ঘটনার খবর ছড়াতেই এলাকায় প্রবল চাঞ্চল্য তৈরি হয়। পুলিশ সিসিটিভির ফুটেজ বিশ্লেষণ করে ঘটনার তদন্ত শুরু করেছে এবং অভিযুক্ত কেপমারকে সনাক্ত করার চেষ্টা চলছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *