বিগ বসের ঘরে নন্দিনী ও রাজবীরের প্রেম, জামাই নিয়ে মুখ খুললেন নন্দিনীর বাবা!
বার্তা ডেস্কঃ
‘বিগ বস বাংলা’-র দুর্গে দিন দিন স্পষ্ট হচ্ছে রাজবীর দে ও নন্দিনী দত্তের ঘনিষ্ঠতা। একই বিছানায় শোওয়া থেকে শুরু করে ক্যামেরার সামনেই একে অপরকে জড়িয়ে ধরা ও চুমু খাওয়ার দৃশ্য এখন বিনোদন জগতের চর্চার কেন্দ্রে। অন্যান্য প্রতিযোগীদের পাশাপাশি দর্শকরাও উপভোগ করছেন তাঁদের এই কেমিস্ট্রি। ঘরের ভেতরে গড়ে ওঠা এই প্রেম নিয়ে নন্দিনীর পরিবারের সদস্যরাও ওয়াকিবহাল। তবে শো-এর গণ্ডি পেরিয়ে রাজবীরের সঙ্গে নন্দিনীর এই ঘনিষ্ঠতাকে তাঁর পরিবার কীভাবে দেখছে, তা নিয়ে সর্বত্র ব্যাপক কৌতুহল সৃষ্টি হয়েছে।
মেয়ের এই চর্চিত প্রেম এবং রাজবীরকে জামাই হিসেবে পছন্দ কি না, তা নিয়ে অবশেষে মুখ খুলেছেন নন্দিনীর বাবা। তিনি জানান, ফোন ও পরিবার ছাড়া এমন এক ভিন্ন পরিবেশে কারও সঙ্গে ভালো বন্ধুত্ব গড়ে ওঠা বা কাউকে ভালো লাগা অত্যন্ত স্বাভাবিক। এখনই বিয়ে নিয়ে কিছু না ভাবলেও তিনি স্পষ্ট জানিয়ে দেন, ভবিষ্যতে কোনো সিদ্ধান্ত নেওয়ার পরিস্থিতি এলে মেয়ের মতামতকেই তিনি সর্বোচ্চ প্রাধান্য দেবেন। কারণ তাঁর জীবনে মেয়ের সিদ্ধান্তই শেষ কথা।