অষ্টমীর সকালে দেবীকে তুষ্ট করতে কোন রঙের পোশাকে সাজবেন আপনি?

বার্তা ডেস্কঃ

দুর্গাপুজোর উৎসবে মাতোয়ারা সকলেই, আর মহাঅষ্টমীর অঞ্জলির সাজগোজ নিয়ে চর্চা তুঙ্গে। পুরাণ ও শাস্ত্র মতে, অষ্টমীতে অঞ্জলি দেওয়ার সময় সঠিক রঙের পোশাক নির্বাচন করলে নাকি দেবীর কৃপা মেলে এবং মনোস্কামনা পূরণ হয়। দেবীর প্রিয় লাল রং শক্তি ও পবিত্রতার প্রতীক। মহিষাসুর বধের সময় দেবী রক্তবর্ণ বস্ত্র পরিধান করেছিলেন বলে লাল শাড়ি বা লাল-সাদার মেলবন্ধন সবচেয়ে শুভ বলে গণ্য করা হয়। এছাড়া, কাঁচা সোনার মতো রূপের প্রতীক হলুদ এবং নবপত্রিকা ও নতুন প্রাণের প্রতীক সবুজ রঙের পোশাক পরে অঞ্জলি দেওয়া অত্যন্ত ফলদায়ী।

তবে পোশাক নির্বাচনে সচেতন থাকা জরুরি, কারণ কিছু রং অশুভ প্রভাব ফেলতে পারে। বিশেষজ্ঞরা মনে করেন, মহাঅষ্টমীর দিন কালো, গাঢ় নীল কিংবা ধূসর রঙের পোশাক পরা একেবারেই উচিত নয়, এতে ভাগ্যদেবী অপ্রসন্ন হতে পারেন। তাই ঐতিহ্য ও শাস্ত্রের কথা মাথায় রেখে শুভ রঙের পোশাক পরে অঞ্জলি দিলেই দেবীর কৃপালাভ সম্ভব হবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *