ভোটার তালিকায় বড় পরিবর্তন, আজ থেকেই বাড়ি বাড়ি আসছেন বিএলও-রা!

বার্তা ডেস্কঃ

দেশের ২০টি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলে এসআইআর প্রক্রিয়া নিয়ে বড় সিদ্ধান্ত নিল নির্বাচন কমিশন। আজ, শুক্রবার থেকেই শুরু হচ্ছে এই বিশেষ অভিযান। যে সমস্ত রাজ্যে ইতিমধ্যেই এসআইআর প্রক্রিয়া সম্পন্ন হয়েছে, সেখানকার ভোটার তালিকা থেকে যাঁদের নাম বাদ পড়েছে, তাঁদের বাড়ি বাড়ি গিয়ে খোঁজখবর নেবেন বুথ লেভেল অফিসাররা (BLO)। জাতীয় নির্বাচন কমিশনের নির্দেশিকা অনুযায়ী, বাদ পড়া ভোটারদের পাশাপাশি নতুন ভোটারদের নাম যুক্ত করার এই প্রক্রিয়ায় বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে।

নির্দেশিকায় জানানো হয়েছে, বিএলও-দের বর্তমান ভোটার তালিকার সঙ্গে আগের তালিকা মিলিয়ে দেখতে হবে। প্রতি সপ্তাহে অন্তত ২০ থেকে ২৫ জন ভোটারের বাড়ি গিয়ে তাঁদের বর্তমান পরিস্থিতি যাচাই করতে হবে এবং যোগ্য হলে ‘ফর্ম-৬’ পূরণ করাতে হবে। এক মাসের মধ্যে এই সম্পূর্ণ অভিযান শেষ করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে কমিশন। এছাড়া, প্রক্রিয়া শেষে এই তালিকা স্বীকৃত রাজনৈতিক দলগুলির সঙ্গে শেয়ার করা হবে, যাতে বাদ পড়া ভোটারদের নাম অন্তর্ভুক্তির সুযোগ নিশ্চিত করা যায়।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *