পকেটে টাকা নেই? চিন্তা নেই, এবার কিস্তিতেই মিলবে রান্নার গ্যাস!

বার্তা ডেস্কঃ

দামি ফোন বা গাড়ি তো বটেই, শখ পূরণে এখন ইএমআইয়ের সুবিধা আকছার মিললেও নিত্যপ্রয়োজনীয় জিনিসের ক্ষেত্রে তা সহজলভ্য নয়। তবে মধ্যবিত্তের রান্নাঘরের দুশ্চিন্তা দূর করতে এবার এক অভিনব উদ্যোগ নিয়ে এল ভারত পেট্রোলিয়াম। মাসের শেষে রান্নার গ্যাস ফুরিয়ে গেলে এবং হাতে পর্যাপ্ত টাকা না থাকলেও আর চিন্তা করতে হবে না। আমজনতার সুবিধার কথা মাথায় রেখে এবার থেকে কিস্তিতে বা ইএমআইয়ের মাধ্যমে এলপিজি সিলিন্ডার কেনার সুযোগ দিচ্ছে এই সরকারি তেল সংস্থা।

ভারত পেট্রোলিয়ামের তরফে এক্স হ্যান্ডেলে জানানো হয়েছে, গ্রাহকরা এই মাইক্রোফিনান্স বা ‘পে লেটার’ পরিষেবার মাধ্যমে সামান্য কিছু টাকা দিয়ে সিলিন্ডার সংগ্রহ করতে পারবেন। বাকি টাকা সর্বাধিক ছটি কিস্তিতে বা সপ্তাহে একশো টাকা করে পরিশোধের সুযোগ মিলবে, যেখানে বাকি থাকার সর্বোচ্চ সীমা রাখা হয়েছে ছশো টাকা। এই সুবিধা পেতে স্থানীয় ভারত পেট্রোলিয়াম ডিস্ট্রিবিউটরের সঙ্গে যোগাযোগ করতে হবে। তবে সংস্থার তরফে স্পষ্ট করা হয়েছে, আপাতত সব এলাকায় এই পরিষেবা চালু হয়নি, নির্দিষ্ট কিছু অঞ্চলেই এই সুবিধা পাওয়া যাবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *