দশক পর বকখায় ফিরল রাজকীয় জৌলুস, ডুয়ার্স পর্যটন নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর!

বার্তা ডেস্কঃ

বিহারের বাল্মিকী জঙ্গল থেকে নিয়ে আসা একটি বাঘিনীকে বক্সা টাইগার রিজার্ভের ২৫ মাইলের গভীর জঙ্গলে অবমুক্ত করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। কেন্দ্রীয় বনমন্ত্রী ভূপেন্দ্র যাদব ও রাজ্যের বনমন্ত্রী মনোজ ওঁরাওয়ের উপস্থিতিতে এই ঐতিহাসিক পদক্ষেপ নেওয়া হয়। বিহার প্রশাসনকে ধন্যবাদ জানিয়ে মুখ্যমন্ত্রী ঘোষণা করেন, আগামী দুই মাসের মধ্যে রাজ্যে আরও তিনটি রয়্যাল বেঙ্গল টাইগার আনা হবে। ভুটান ও আসামের জঙ্গল থেকে আসা বাঘেদের সঙ্গে প্রজননের মাধ্যমে বক্সায় বাঘের সংখ্যা বৃদ্ধি এবং ডুয়ার্স পর্যটনকে বিশ্বমানের করে তুলতে এই উদ্যোগ নেওয়া হয়েছে।

জঙ্গল পর্যটনকে আকর্ষণীয় করতে হলং বাংলোর সংস্কারসহ জয়ন্তী সংলগ্ন দুই হাজার একর ডিপ ফরেস্টে বিশ্বমানের ডেস্টিনেশন গড়ে তোলার পরিকল্পনা ঘোষণা করা হয়েছে। অতীতে নামেই টাইগার রিজার্ভ থাকলেও সঠিক উদ্যোগের অভাব ছিল বলে অভিযোগ করেন মুখ্যমন্ত্রী। বক্সার জঙ্গলে বাঘের সংখ্যা বাড়াতে এবং পর্যটকদের আকর্ষণের কেন্দ্রবিন্দুতে আনতে রাজ্য সরকারের এই যুগান্তকারী পদক্ষেপ উত্তরবঙ্গের পর্যটন শিল্পে এক নতুন দিগন্ত উন্মোচন করবে বলে মনে করা হচ্ছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *