SIR-এ নাম নেই? আপনার জন্য অপেক্ষা করছে দারুণ সুযোগ, এখনই জানুন!

বার্তা ডেস্কঃ

পশ্চিমবঙ্গ ও বিহারসহ দেশের ২০টিরও বেশি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে এবার ঘরে ঘরে পৌঁছাবেন বুথ লেভেল অফিসার বা BLO-রা। নির্বাচন কমিশনের নির্দেশে আয়োজিত এই বিশেষ অভিযানে স্পেশাল ইন্টেনশিভ রিভিশন (SIR) প্রক্রিয়ায় ভুলবশত নাম বাদ পড়া যোগ্য ভোটারদের তালিকাভুক্ত করার কাজ করা হবে। অভিযানে অফিসাররা আগের ভোটার তালিকার সঙ্গে নতুন তালিকা মিলিয়ে দেখবেন; যদি কোনো নাগরিক মৃত না হন বা স্থায়ীভাবে অন্যত্র চলে না যান, তবে ঘটনাস্থলেই তাঁদের জন্য ‘Form 6’ পূরণ করিয়ে নাম যুক্ত করা হবে।

একই সঙ্গে এই প্রক্রিয়ার মাধ্যমে নতুন ভোটার, অর্থাৎ যাঁদের বয়স ১৮ বা ১৯ বছর হয়েছে, তাঁদেরও নতুন নাম তোলার সুযোগ মিলছে। ভোটার তালিকার যেকোনো ভুল তথ্য বা নাম-ঠিকানা সংশোধনের জন্য ‘Form 8’-এর সুবিধাও থাকবে। সংশোধন শেষে নতুন তালিকার তথ্য সংশ্লিষ্ট রাজনৈতিক দলগুলির বুথ লেভেল এজেন্ট (BLA)-দের সঙ্গেও ভাগ করে নেওয়া হবে। বিপুল পরিমাণ অমীমাংসিত আবেদন ও বিতর্ক কাটিয়ে উঠে ভোটার তালিকায় স্বচ্ছতা ফেরাতেই কমিশন বাড়ি বাড়ি গিয়ে এই বিশেষ যাচাই প্রক্রিয়া হাতে নিয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *