ভোটার তালিকা থেকে নাম উধাও! পরিস্থিতি সামাল দিতে বড় পদক্ষেপ কমিশনের

বার্তা ডেস্কঃ

এসআইআর (SIR) প্রক্রিয়া সম্পন্ন হওয়া ২০টি রাজ্যে ভোটার তালিকা নিয়ে ক্রমবর্ধমান চাপের মুখে বড়সড় পদক্ষেপ করল নির্বাচন কমিশন। কোনও যোগ্য বা নতুন ভোটার যেন তালিকা থেকে বাদ না পড়েন, তা নিশ্চিত করতে এবার বাড়ি বাড়ি গিয়ে বিশেষ অভিযান শুরু হচ্ছে। বাংলা ও বিহারসহ সংশ্লিষ্ট রাজ্যগুলিতে আগামী এক মাস জুড়ে এই অভিযান চালানো হবে। কমিশনের নির্দেশ অনুযায়ী, বুথ লেভেল অফিসার বা বিএলও-রা সরাসরি বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের বর্তমান অবস্থা যাচাই করবেন। কোনও যোগ্য ভোটারের নাম বাদ পড়ে থাকলে, তাঁদের খুঁজে বের করে ‘ফর্ম সিক্স’ পূরণ করানোর ব্যবস্থা করা হবে।

উল্লেখ্য, দেশজুড়ে এসআইআর প্রক্রিয়ায় বহু ভোটারের নাম তালিকা থেকে বাদ পড়া নিয়ে তীব্র অসন্তোষ ও সমালোচনার সৃষ্টি হয়েছে। এই পরিস্থিতিতে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের ইস্তফা দাবি করে বিভিন্ন মহলে বিক্ষোভ দানা বেঁধেছে। এমন এক উত্তপ্ত পরিস্থিতির মাঝেই কমিশনের এই উদ্যোগকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। বাদ পড়া ভোটারদের নাম নিরাপদে তালিকায় অন্তর্ভুক্ত করতে এই বিশেষ প্রক্রিয়া কতটা সফল হয়, সেটাই এখন মূল লক্ষ্য।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *