গৌরীর আড়ালে প্রিয়াঙ্কায় মজেছিলেন শাহরুখ, কী করতে রাজি ছিলেন কিং খান?
বার্তা ডেস্কঃ
বলিউডের আদর্শ দম্পতি হিসেবে শাহরুখ খান ও গৌরী খানের নাম পরিচিত হলেও, একসময় গুঞ্জন উঠেছিল প্রিয়াঙ্কা চোপড়ার সঙ্গে ‘কিং খান’-এর সম্পর্কের বিষয়ে। ‘ডন ২’ ছবির শুটিং চলাকালীন তাঁদের ঘনিষ্ঠতা বাড়ে এবং এই খবর দ্রুত ছড়িয়ে পড়ে। একটি জনপ্রিয় রিয়েলিটি শো-তে প্রিয়াঙ্কা জানান যে তাঁর লম্বা পুরুষ পছন্দ, আর সেই কথা শুনে শাহরুখ প্রিয়াঙ্কাকে পেতে নিজের শারীরিক উচ্চতা বাড়াতে ওয়ার্ক আউট করতেও রাজি হয়ে গিয়েছিলেন। যদিও দুজনের কেউ এই সম্পর্কের কথা প্রকাশ্যে স্বীকার করেননি, তবে প্রিয়াঙ্কার বিভিন্ন সময়ের মন্তব্যে সেই ইঙ্গিতের আভাস পাওয়া গিয়েছে।
এই পরকীয়ার খবর সংবাদমাধ্যমে প্রকাশিত হওয়ার পর গৌরী খান চরম পদক্ষেপ গ্রহণ করেন এবং শাহরুখকে সাবধান করেন। এর ফলে শাহরুখ ও প্রিয়াঙ্কা জুটি হিসেবে চিরতরে আলাদা হয়ে যান এবং তাঁদের আর একসাথে কাজ করতে দেখা যায়নি। এই ঘটনার প্রভাবে প্রিয়াঙ্কার বলি ক্যারিয়ারে বড় ধরনের ধস নামে এবং পরবর্তীতে তিনি হলিউডে পাড়ি দিয়ে মার্কিন গায়ক নিক জোনাসকে বিয়ে করেন। অন্যদিকে, ওই অনাকাঙ্ক্ষিত বিতর্কের পর শাহরুখ খান তাঁর সংসার সামলে নেন এবং পরবর্তীতে অন্য কোনো অভিনেত্রীর সাথে তাঁর নাম জড়ায়নি।